শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

মরিচ্যা বাজারে যত্রতত্র পার্কিং: গুনতে হলো জরিমানা

উখিয়ার মরিচ্যা বাজারে যানজট সৃষ্টি, অবৈধ পার্কিংসহ মহাসড়কের উপরে বিভিন্ন ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি নিরসনে অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশের একটি টিম। এসময় বর্ণিত অপরাধে ৮ টি ই-বাইক (মিনি টমটম) কে ৮০০০ টাকা জরিমানা করা হয়েছে।


বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ১১ টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার মরিচ্যা বাজারের বিভিন্ন পয়েন্টে যানজট নিরসনে এই অভিযান পরিচালনা করা হয়। ট্রাফিক ইন্সপেক্টর নাজমুলের নেতৃত্বে এই অভিযান হয়েছে।


এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়ার কোটবাজারের ট্রাফিক ইন্সপেক্টর নাজমুল।


তিনি জানান- আমরা ট্রাফিক পুলিশের তিনজনের একটি টিম মরিচ্যা স্টেশনে এসে সকাল থেকে অভিযান চালিয়েছি। অভিযানে ৮ টি ই-বাইক (মিনি টমটম) কে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে জরিমানা আদায় করেছি।


তিনি আরো জানান- যানজট নিরসন ও নিরাপদ মহাসড়ক নিশ্চিতকরণে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। তবে সামগ্রিকভাবে সবাই সচেতন হলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।


জানা গেছে, যানজট নিরসনে উখিয়ার বিভিন্ন স্টেশনে হিমসিম খাচ্ছে উখিয়ার ট্রাফিক পুলিশ। মাত্র পাঁচ সদস্যের ছোট একটি ট্রাফিক পুলিশের টিম নিয়ে চলছে উখিয়ার ট্রাফিক বিভাগ।

Tag
আরও খবর