শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

রংপুরের ধর্ষক টেকনাফে গ্রেপ্তার

প্রায় ৪ মাস আত্মগোপনে থাকা রংপুরের চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি লিমন মিয়াকে (২০) কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।


মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে উপজেলা সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার লিমন মিয়া প্রকাশ উসমান রংপুর জেলার কোতোয়ালী থানার কিশামাত খালেয়া এলাকার মো. দেলোয়ার হোসেন প্রকাশ দেলোর ছেলে।


গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী জানান, গত ২৩ এপ্রিল রংপুর জেলার গংগাচড়া মডেল থানায় ধর্ষণের দায়ে মেয়ের পিতা এজাহার দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, তার মেয়ে নিয়মিত স্কুলে যাতায়াতের পথে বিভিন্ন সময়ে মো. লিমন মিয়া প্রেমের কু-প্রস্তাবসহ বিয়ের প্রলোভন দিয়ে আসছিল। ২৩ এপ্রিল ভিকটিম রংপুরের গংগাচড়া থানাধীন তার খালার বাড়িতে বেড়াতে যায় এবং ওইদিন সন্ধ্যায় অভিযুক্ত মো. লিমন অপর ২ জনের সহায়তায় ভিকটিমকে তার খালার বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে আসে। এরপর ভিকটিম মাঠেরপাড়া শ্মশানঘাটের সামনে ফাঁকা জায়গায় যায় এবং একপর্যায়ে তাকে উক্ত স্থানে কলাবাগানে নিয়ে গিয়ে মো. লিমন জোরপূর্বক ধর্ষণ করে।





তিনি জানান, ধর্ষণের ঘটনায় মামলা রুজু হওয়ার পর থেকে এজাহারভূক্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও নজরদারি বৃদ্ধি করা হয় এবং অভিযুক্ত ধর্ষক লিমন আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়ানোর লক্ষ্যে টেকনাফে আত্মগোপনে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়।


জিজ্ঞাসাবাদে উপস্থিত সাক্ষীদের সম্মুখে লিমন এজাহারনামীয় পলাতক আসামি বলে স্বীকার করে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

Tag
আরও খবর