শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

চকরিয়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

দীর্ঘদিন পালিয়েও শেষ রক্ষা হয়নি মো. হাসানের। পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার এই আসামিকে ২৪ আগষ্ট (বৃহস্পতিবার) গভীর রাতে একতা বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে হারবাং ফাঁড়ির পুলিশ।


আলোচিত এই আসামি চকরিয়া বিবিরখীলের প্রহরচাঁদা এলাকার মৃত আহম্মেদ হোসেনের ছেলে।





চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ জানান, গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন গাঢাকা দিয়েছিল মাদক কারবারি হাসান। তার বিরুদ্ধে চকরিয়া থানায় মাদকের মামলা রয়েছে। যার মামলা নং, ৩৯৩/১৮ (মাদক)। এ মামলায় ২০২১ সালে আসামীর ৫ বছরের সাজা হলে সে দীর্ঘদিন পালিয়ে অন্যত্র চলে যায়।


ওসি আরও জানান, অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে হারবাং পুলিশ ফাঁড়ির আইসি কাইছার হামিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরীর সঙ্গীয় এসআই শামীম, এএসআই রাজীব, এএসআই সোলাইমান ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।


তিনি আরও জানান, আটক আসামি হাসানকে আজ চকরিয়া আদালতে সোপর্দ করা হইবে।


জানা গেছে, মো. হাসান এলাকার একজন চিহ্নিত অপরাধী। সে মাদকসহ নানা অপরাধে জড়িত।

Tag
আরও খবর