শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

যেভাবে হত্যা করা হয় আ’লীগ নেতা সাইফ উদ্দিন কে…

আওয়ামীলীগ নেতা সাইফ উদ্দিন কে প্রথমে বালিশ দিয়ে শ্বাসরোধ করে তারপর ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে খুনিরা। নিহত সাইফ উদ্দিনের ময়না তদন্তে পাওয়া গেছে এ আলামত।


সোমবার রাত ৯ টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নিহত সাইফ উদ্দিনের জানাজায় দেয়া বক্তব্যে এ তথ্য জানান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।



তিনি নিজে ময়না তদন্ত কালে লাশঘরে চিকিৎসকদের সাথে ছিলেন বলে উল্লেখ করে জানান।


সাইফ উদ্দিন কে বালিশ দিয়ে শ্বাসরোধ করে সে কারণে তার জিহবা বের হয়ে দাতের সাথে কামড়ে আছে আর মৃত্যু নিশ্চিত করতে ১৬ বার ছুরিকাঘাত করা হয়।


মরদেহে ১৬ টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। তবে এমন নৃশংসতা একা কারো পক্ষে করা সম্ভব কি না এ নিয়ে রয়েছে নানান প্রশ্ন।



হোটেলের সিসিটিভিতে যে যুবক কে দেখা যাচ্ছে সে নয়ন নাকি আশরাফুল এ নিয়ে দেখা দিয়েছে নানান প্রশ্ন। তবে আশরাফুলের পাহাড়তলীর ইসলাম পুরের বাসার সামনে সাইফ উদ্দিনের মটর সাইকেলটি রবিবার রাতভর ছিলো এবং সকালে তা সরিয়ে ফেলা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। সেই থেকে আশরাফুলও নিখোঁজ রয়েছে।


অন্যদিকে সিসিটিভিতে দেখতে পাওয়া তরুন কে আশরাফুল বলে দাবী করছে তার নিজ এলাকার নাম না প্রকাশে একটি সূত্র।


সূত্রটি বলছে আশরাফুল পুরাতন রোহিঙ্গা, তারা অনেক আগে এসে কক্সবাজার শহরের পাহাড়তলীর ইসলামপুর এলাকায় বসবাস শুরু করে। স্থানীয় ওয়ামী একাডেমীতে লেখাপড়া করে। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে তাদের আত্মীয় স্বজন রয়েছে বলে সূত্রটি জানায়।

Tag
আরও খবর