শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

অবক্ষয় থেকে যুব সমাজকে ফেরাতে ক্রীড়ায় মনোনিবেশ করা হবে: মেয়র মাহবুব

কক্সবাজারে উদ্বোধন হলো জারা ব্যাডমিন্টন ক্লাব ইনডোর মাঠ ও ব্যাডমিন্টন প্রশিক্ষণের।


শনিবার (১৯ আগস্ট) রাতে জারা কনভেশন হল সংলগ্ন ইনডোর মাঠের উদ্বোধন করেন জেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি ও কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী মাবু।


এসময় তিনি বলেন, “অবক্ষয় থেকে যুব সমাজকে ফেরাতে ক্রীড়ায় মনোনিবেশ করা হবে। নতুন পৌর ভবনে ২টি ইনডোর ব্যাডমিন্টন মাঠ করা হবে পাশাপাশি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার মাঠের ব্যবস্থা করা হবে।



জারা ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি মোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাংবাদিক আজিজ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অনুপ বড়ুয়া অপু, সাবেক পৌর কাউন্সিলর আবু জাফর সিদ্দিকী, কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় বেলাল উদ্দিন চৌধুরী, সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল, ব্যাংকার ও কৃতি খেলোয়াড় জাহেদ উল্লাহ জাহেদ, এডভোকেট মোহাম্মদ ইউনুছসহ অন্যান্যরা।


স্বাগত বক্তব্য রাখেন জারা ব্যাডমিন্টন ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুল হক।


এসএসসি ২০০৫ ব্যাচের সতীর্থরা মিলে প্রতিষ্ঠা করে জারা ব্যাডমিন্টন ক্লাব। যার সদস্য সংখ্যা ৫০ জন। জেলার ব্যাডমিন্ট বিকাশে এই ইনডোর মাঠ ও প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকেরা।


পরে জারা আন্তঃ ক্যারম প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag
আরও খবর