শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

“শোক কে শক্তিকে পরিনত করে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে” হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের শোকদিবসের আলোচনা সভায় বক্তারা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাস ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে টেকনাফের হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নানা কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৮ আগস্ট) সকালে কালো ব্যাজ ধারণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে আ দুপুরে প্রায় চার হাজারের অধিক মানুষ গণভোজে অংশ গ্রহণ করেন।


শোক দিবসের আলোচনা সভা হ্নীলা ইউনিয়ন দরগা স্টেশন মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল হোছন মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল বশর। প্রধান বক্তা ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব মোরশেদ।


প্রধান অতিথির বক্তব্যে নুরুল বশর বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের নানামুখি উন্নয়নে যখন দেশকে উন্নত সমৃদ্ধ দেশের কাতারের নিয়ে যাচ্ছেন, সাধারন মানুষের মুখে হাসি ফুটিয়েছেন, তখন ৭১এর পরাজিত শক্তি ও হাওয়া ভবন চক্র দিশেহারা হয়ে আবারো নানা ষড়যন্ত্র শুরু করেছে। তাই ১৫ই আগস্টের শোক কে শক্তিতে পরিণত করে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।


প্রধান বক্তার বক্তব্যে মাহবুব মোর্শেদ বলেন, আওয়ামীলীগের বিরুদ্ধে অতীতে বহু ষড়যন্ত্র হয়েছে, স্বপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কিন্তু আওয়ামীলীগের অগ্রযাত্রা থামানো যায়নি। কাজেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে অগ্রযাত্রা তা থামানো যাবে না।



এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাস্টার ইলিয়াস,কায়সার উদ্দিন আহমেদ, সাইফুদ্দিন খালেদ, খলিলুর রহমান, বদিউল আলম, এম হাম জালাল, হোসেন আহমদ মেম্বার, ফরিদ আহমদ, মইনুল হোসেন চৌধুরী, সেলিম শিকদার, নবী হোসেন, তারেক মাহমুদ রনি, নাসির উদ্দিন প্রমুখ।

Tag
আরও খবর