কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

বঙ্গবন্ধু অনন্তকাল বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে: এমপি আশেক

 কক্সবাজারের কুতু্বদিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ মাসব্যাপী কর্মসূচির মধ্যেমে নানা আয়োজন করা হয়েছে।

গতকাল সোমবার (১৫ আগষ্ট ) সকালে উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কুতু্বদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ তাহের এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান বক্তার বক্তব্যে স্হানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি বলেন, একাত্তরের পরাজিত ঘাতকচক্র ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে জাতিকে মুক্ত চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত করতে চেয়েছিল। কিন্তু তাদের স্বপ্ন সফল হয়নি। তারা ঘৃণিত হয়েছে। গোটা জাতি আজ বঙ্গবন্ধুর জন্য কাঁদছে, তার জন্য দোয়া করছে। বঙ্গবন্ধু অনন্তকাল বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে।

এ সময় তিনি কুতুবদিয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোগ, দৃশ্যমান উন্নয়নের কথা তুলে ধরেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে সুপার ডাইক টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

এসময় বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য শফিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুচ ছাফা বি কম,সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম মাতবর, আওয়ামী লীগ নেতা রমিজ আহমদ, বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, আলী আকবর ডেইল ইউনিয়নের সাবেক সভাপতি জাহাঙ্গীর সিকদার, কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমগীর মাতবর, বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান টিটু, উত্তর ধুরুং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেজাম উদ্দিন, দক্ষিণ ধূরুং ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, আলী আকবর ডেইল ইউনিয়নের সাধারণ সম্পাদক কাইয়ুম হুদা বাদশা, বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সেলিম উদ্দিন লিটন, মহিলা আ.লীগের সভাপতি ছৈয়দা মেহেরুন্নেছা, ছাত্রলীগের আহ্বায়ক মহিদুল হাসান হান্নান, কৃষক লীগের আহবায়ক জাহিদুল ইসলাম কাইছার, সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ফখরুল হাসান ফরহান, বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মনির মাতবর, যুব মহিলা লীগের সভাপতি বেবী আকতার প্রমুখ।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন,উপজেলার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি- সাধারণ সম্পাদক যথাক্রমে-সুজন সিকদার,মোঃ শরীফ, আব্দু রাজ্জাক, ফোরকানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।

পরে, দোয়া মাহফিল পরিচালনা করেন, হাফেজ তৌহিদুল ইসলাম।

Tag
আরও খবর