কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

টেকনাফে কৌশল বদলে বেড়েছে অপরাধ: অস্ত্র ও ইয়াবাসহ আটক ২

টেকনাফে মাদক, মানবপাচার, অপহরণ ,জমি দখলসহ নানান অপরাধে জড়িত অস্ত্রধারী সন্ত্রাসীদের দৌরাত্ব ফের বৃদ্ধি পেয়েছে।


তথ্য সূত্রে দেখা যায়, গত কয়েক সপ্তাহের মধ্যে অত্র উপজেলায় ছুরিকাঘাত হয়ে যুবক নিহতসহ বেশ কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছে। ঘটে যাওয়া ঘটনা গুলোর সাথে সক্রিয় ভাবে জড়িত রয়েছে মাদক কারবারে জড়িত অপরাধীরা।এদিকে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আইনের আওতাই নিয়ে আসার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে সংশ্লিষ্ট আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।


তারই ধারাবাহিকতায় টেকনাফ থানা পুলিশ সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করে সাবরাং সান্দুলী পাড়া এলাকায় প্রতিপক্ষের লোকজনকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছোঁড়া মনছুর নামে এক যুবককে অস্ত্রসহ আটক করা হয়েছে।


সে সাবরাং ১ নং ওয়ার্ড বাহার ছড়া গ্রামের বাসিন্দা নজির আহাম্মদ’র পুত্র।


অপরদিকে গোপন সংবাদের তথ্য অনুযায়ী,১৪ আগস্ট (সোমবার) ভোর রাতের দিকে সাবরাং ইউপি শাহপরীরদ্বীপ মিস্ত্রী পাড়া একটি বসত বাড়ীতে তল্লাশী অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করে এবং মোহাম্মদ তৈয়ব (৩৮) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।


ধৃত ব্যাক্তি হচ্ছে-ঐ এলাকার আব্দুল মোনাফ’র পুত্র। সত্যতা নিশ্চিত করে, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়ের সৈয়দ আরো জানান,১৩ আগস্ট সাবরাং ইউপি সান্ডুলী পাড়ায় প্রকাশ্যে গুলি ছোঁড়া মনছুর আলম নামে এক সন্ত্রাসীকে ৩৯ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে।


একই দিন অপর একটি অভিযানে ১০ হাজার ইয়াবাসহ তৈয়ব নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে অভিযানিক দল।


ধৃত দুই অপরাধীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।

Tag
আরও খবর