কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বন্যায় ক্ষতিগ্রস্ত পেকুয়ার মানুষ। অনেক এলাকায় এখনো পানি না নামায় দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ ।


কক্সবাজার জেলা প্রশাসনের দেওয়া প্রাথমিক তথ্য মতে, গত এক সপ্তাহ ধরে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চকরিয়া ও পেকুয়াসহ জেলার ৬০ টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত পৌনে ৫ লাখ মানুষ। আর পাহাড় ধস ও ঢলের পানিতে ভেসে গিয়ে ২১ জনের মৃত্যু এবং একজন নিখোঁজ রয়েছে।


বন্যা ও পাহাড়ি ঢলের পানিতে জেলার সাড়ে ১৫ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এ ছাড়া ১৮ শত একর চিংড়ি ঘের এবং ১৭ শত একর মিঠাপানির মাছের ঘের বন্যার পানিতে তলিয়ে গেছে। সড়ক বিভাগের ৫৯ ও এলজিইডির ৮৯ কিলোমিটার রাস্তা, ৪৭ টি ব্রিজ কালভার্ট এর ক্ষতি হয়েছে ।


সরেজমিনে ঘুরে দেখা যায়, পেকুয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের টেকপাড়া,মইয়্যদিয়া,সাগর পাড়ায় এখনো পানিবন্দি রয়েছে অনেক লোক। বাড়ি ঘরে বসবাসের অনুপযোগী হওয়ায় এসব এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। স্থানীয় টেকপাড়া এলাকার মোঃ নাছির উদ্দিনের বাড়িটি লুটে পড়ায় এখনো আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে।


নাছির উদ্দিন জানান, সরকারি ভাবে কোন সাহায্য পেলে বাড়িটি মেরামত করা সম্ভব না হয় পরিবার নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে হবে।


চকরিয়া ও পেকুয়ার জন্য ৬০০ বান্ডিল ঢেউটিন এবং গৃহনির্মাণ মঞ্জুরি বাবদ ১৮ লক্ষ টাকা এবং গৃহনির্মাণ মঞ্জুরি বাবদ আরো ৬ লক্ষ টাকা এবং বরাদ্দ দেয়া হয়েছে।


পেকুয়া উপজেলা সহকারী কমিশন জাহিদুল ইসলাম জানিয়েছেন, উপজেলার প্লাবিত এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।


এই দিকে শিলখালী ইউনিয়নে ত্রাণ বিতরণ করেছেন স্থানীয় সাংসদ জাফর আলম।


তিনি সাংবাদিকদের জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে চকরিয়া পেকুয়ায় ত্রাণ বিতরণ করা হচ্ছে সে সাথে দুর্গোত এলাকাতে এক মাসের খাবার হিসেবে ভিজিএফ এর ব্যবস্থা করা হয়েছে। আগামী এক মাসের মধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের স্বাভাবিক জীবনে ফিরাতে কাজ করছে সরকার।

Tag
আরও খবর