কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

জেলার উপদ্রুত এলাকায়১৮১ মে: টন চাল, ১৮ লক্ষ নগদ টাকাসহ অন্যান্য সরকারি সহায়তা বিতরণ

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার জেলার ৭১ টি ইউনিয়নের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০ টি ইউনিয়ন। জেলায় দূর্গত মানুষের সংখ্যা দাড়িয়েছে ৪ লক্ষ ৭৯ হাজার।


দূর্যোগ কবলিত হয়ে মারা গেছে ২২ জন। বন্যায় চট্টগ্রাম- কক্সবাজার – টেকনাফ মহাসড়কসহ ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া – বদরখালী, মানিকপুর- ইয়াংচা, লক্ষ্যারচর-বেথুয়াবাজার-বাগগুজরা,একতাবাজার- বানৌজা শেখহাসিনা,বরইতলী-মগনামাঘাট সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।



সর্বমোট সড়ক বিভাগের ৫৯ কিলোমিটার এবং এলজিইডির ৮০.৭৫ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। নবনির্মিত দোহাজারী- কক্সবাজার রেললাইনের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।


সেইসাথে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫ হাজার ৬৩৮ হেক্টর ফসলের জমি। এসব তথ্য উঠে এসেছে সরকারি তথ্য বিবরণীতে। যেখানে উল্লেখ করা হয়েছে এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় ১৮১ মেট্রিক টন চাল,৬০০ বান্ডিল ঢেউটিন, ৬ হাজার প্যাকেট শুকনো খাবার ও নগদ ১৮ লাখ টাকা বিতরণ করা হয়েছে।


এছাড়াও দুর্যোগ কবলিত হয়ে মৃত্যুবরন করা প্রত্যেক পরিবার প্রতি ২৫ হাজার টাকা করে ২০ পরিবার কে ৫ লক্ষ টাকা সরকারি অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এদিকে পেকুয়া উপজেলার কিছু কিছু জায়গায় এখনো পানি জমে আছে। পেকুয়ায় এখনও অর্ধশত পরিবার রাস্তার ধারে খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছে।

Tag
আরও খবর