কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

মহেশখালীতে ৮ মামলার পলাতক আসামি অস্ত্রসহ গ্রেপ্তার!

মহেশখালী থানা পুলিশের অভিযানে শাপলাপুর ইউনিয়নের মনিপুর গ্রামের চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী,৮ মামলার পালাতক আসামি শাহাব উদ্দিনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।


১৩ আগস্ট (শনিবার) দিবাগত রাত সাড়ে ১২.০০টায় সময় শাপলাপুর ইউনিয়নের মনিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


এসময় তার থেকে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি (তদন্ত) তাজ উদ্দিন।


তিনি জানান- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী শাহাব উদ্দিন’কে ১টি অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মহেশখালী থানায় ২ টি অস্ত্র মামলাসহ ৮টি মামলা রয়েছে।


গ্রেপ্তারকৃত অস্ত্রধারী সন্ত্রাসী শাহাব উদ্দিন মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মনিপুর গ্রামের মৃত বশির আহমদ প্রকাশ গাঁজা বশিরের পূত্র।


স্থানীয় সূত্রে জানা যায়-অস্ত্রধারী সন্ত্রাসী শাহাব উদ্দিন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতো, তার বিরুদ্ধে সহজে কেউ মুখ খোলার সাহস পেতো না, পুলিশের হাতে গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের কাছে স্বস্তি ফিরে আসে বলে জানা যায়।

Tag
আরও খবর