কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

র‌্যাব পরিচয়ে পর্যটককে ধর্ষণ, আটক দুই

কক্সবাজারে ভুয়া র‌্যাব পরিচয় দিয়ে এক পর্যটককে ধর্ষণ এবং ছিনতাইয়ের অভিযোগে দুই ভুয়া র‌্যাব সদস্যকে আটক করেছে র‌্যাব ১৫।


শনিবার (১২আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে কক্সবাজার টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।


আটকরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার চৌধুরী পাড়া এলাকার মোহাম্মদ ইউসুফ আলীর পুত্র জাহিদ, একই এলাকার মোঃ আব্দুল লতিফের পুত্র সানোয়ার হাসান সনি।


রোববার (১৩আগস্ট) বেলা ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী


তিনি জানান, কক্সবাজার শহরে বিভিন্ন সময় আটককৃতরা র‌্যাবের পরিচয় দিয়ে বিভিন্ন জনকে ভয়ভীতি ও গাড়ি আটকিয়ে ছিনতাইসহ টাকা হাতিয়ে নিচ্ছিল। সর্বশেষ মোঃ ফজল করিম (২৮) নামে এক ব্যক্তি সুগন্ধা বিচ থেকে সিএনজিযোগে নিজ বাসায় ফেরার পথে বাস টার্মিনালে র‌্যাব পরিচয় দিয়ে তল্লাশি করার নামে ২টি দামি মোবাইল ও নগদ অর্থ ছিনিয়ে নেন।পরে সেখান থেকে তারা রাজা গেস্ট হাউজ নামে একটি কটেজে তল্লাশির নামে পাশের কক্ষে থাকা এক পর্যটক তরুণীকে জিজ্ঞাসাবাদের অজুহাতে তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তী ঐ পর্যটক আমাদের কাছে অভিযোগ দিলে আমরা সাথে গোয়েন্দা তৎপরতা করি। পরে কটেজের ম্যানেজার ও সহকারী ম্যানেজারকে জিজ্ঞাসাবাদে করা হলে ধর্ষণের সত্যতা পাওয়া যায়।


তিনি আরও জানান, ভুয়া র‌্যাব পরিচয়দানকারী দুইজনে একটি কটেজে অবস্থান করছিল এই রকম খবর আসে আমাদের কাছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধের কথা স্বীকার করেন।


আটকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag
আরও খবর