কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

টেকনাফে ১৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে ১৬ হাজার ইয়াবাসহ দুই মাদক করবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদকবহন করা একটি মিনিট্রাক জব্দ করা হয়েছে। শনিবার (১২ আগস্ট) ভোর রাতে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া রাজীব বড়ুয়ার ওয়ার্কসপের সামনে থেকে মিনিট্রাকসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, মানিকগঞ্জ সদরের আটিগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উত্তর কেষ্টি গ্রামের মো. ইব্রাহীম (৪৫) ও একই এলাকার মো. আলম (৪০)। মাদকসহ কারবারিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীয়াপাড়ার রাজীব বড়ুয়ার ওয়ার্কসপের সামনে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ১৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও এক মাদক কারবারি পালিয়ে গেছেন। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা তাদের অপরাধ স্বীকার করেছেন। তারা টেকনাফ থেকে মাদক সংগ্রহ করে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। মামলা দায়েরের পর তাদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে তাদের।

Tag
আরও খবর