কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

মাতামুহুরী নদীতে লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ যুবকের গলিত মরদেহ তিনদিন পর উদ্ধার

চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে বানের পানিতে লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হওয়া যুবক শাহ আলমের মরদেহ তিনদিন পর গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার খুটাখালী ইউনিয়নের পশ্চিমে একটি চিংড়ি ঘের থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

গতকাল সকালে স্থানীয় লোকজন চিংড়ি ঘেরে মরদেহটি ভাসতে দেখে জনপ্রতিনিধিদের মাধ্যমে চকরিয়া থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবার সদস্যরা নিখোঁজ যুবকের মরদেহের পরিচয় নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ। তিনি বলেন, গত ৭ আগস্ট সকালে বাড়ির সামনে মাতামুহুরী নদীতে বানের পানিতে লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হন যুবক শাহ আলম। তিনি চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের হাজীপাড়ার মৃত জাকের হোসেন এর ছেলে। 


ওসি আরও বলেন, বৃহস্পতিবার সকালে স্থানীয় সুত্রে খবর পেয়ে থানা পুলিশের একটি টিম খুটাখালী ইউনিয়নের চিংড়ি ঘের এলাকায় ভাসমান অবস্থায় নিখোঁজ শাহ আলমের মরদেহ উদ্ধার করে। গতকাল বিকালে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর