কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

কক্সবাজারে অনলাইনে পুষ্টি’র বার্ষিক কর্মপরিকল্পনা দক্ষতা বিষয়ে দুইদিনের প্রশিক্ষণ সম্পন্ন

কক্সবাজারে অনলাইনে পুষ্টির বার্ষিক কর্মপরিকল্পনা দক্ষতা বিষয়ে দুইটি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রথম দিন ৮ আগস্ট কক্সবাজার সদর, টেকনাফ, উখিয়া ও কুতুবদিয়া উপজেলা এবং দ্বিতীয় দিন ৯ আগস্ট রামুতে, টেকনাফ, মহেশখালী ও পেকুয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের পরিসংখ্যানবিদসহ সংশ্লিষ্ট অন্যান্য স্টাফরা অংশগ্রহণ করেন।


কক্সবাজার সিভিল সার্জন অফিস , বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের এবং নিউট্রিশন ইন্টারন্যাশনালের AMAN প্রকল্পের সহায়তায় কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার সরকারি দপ্তরের পরিসংখ্যানবিদদের জন্য অনলাইনে পুষ্টি’র বার্ষিক কর্ম পরিকল্পনা অনলাইনে এন্ট্রি এবং এর অগ্রগতি পরিবীক্ষণ বিষয়ক একদিন করে দুইদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রাদিয়া আফরোজ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের পরিচালক ডা. তাহেরুল ইসলাম খান, বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক ডা. আকতার ইমাম , উপ-পরিচালক ডা. নুসরাত জাহান মিথেন, উপ- পরিচালক ডা. নুসরাত জাহান , সহকারী কমিশনার নওশিন ইবনেঈ হালিম এবং নিউট্রিশন ইন্টারন্যাশনালের ট্যাকনিক্যাল এডভাইজার ইফতিয়া জেরিন।


প্রশিক্ষনে অতিথিরা বলেন, স্বাস্থ্যবান জাতি গঠন হলেই দেশ শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে। এর জন্য সর্বস্তরের মানুষের জন্য পুষ্টি সুনিশ্চিত করতে হবে। “সবার জন্য পুষ্টি “এটা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ দেশব্যাপী কাজ করছেন।

প্রশিক্ষণে পুষ্টি বিষয়ক বার্ষিক কর্ম পরিকল্পনা নিয়মিত প্রনয়ন অনলাইনে তা এন্ট্রি এবং তার নিয়মিত অগ্রগতি তদারকি করা হয়।


অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার শাহ ফাহিম আহমেদ ফয়সাল ও ডাক্তার কনিনিকা দস্তিদার।

Tag
আরও খবর