জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গোমস্তাপুরের নওসিন জাতীয় পর্যায়ে শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ বাংলা রচনা প্রতিযোগিতায়( ক) বিভাগে অংশগ্রহণ করে।  জাতীয় পর্যায়ে তৃতীয় নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের নওসিন তাসফিয়া। সে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার তোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এর অষ্টম শ্রেণীর একজন মেধাবী শিক্ষার্থী। সে রহনপুর পৌরসভার স্টেশন হঠাৎ পাড়ার বাসিন্দা। পিতা  মরহুম তহিদুল ইসলাম মাতা স্কুল শিক্ষিকা তানিয়া বসিরের বড় মেয়ে  নওশিন তাসফিয়া। নওশিন তাসফিয়া জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ তাৎক্ষণিক বাংলা রচনা ক বিভাগে তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও একই প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণী শিক্ষার্থী  সুলাইমান ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে  কবিতা আবৃত্তিতে তৃতীয় হয়েছেন। তোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সালেহ আহমেদ বাচ্চু বলেন, ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার পর থেকে লেখাপড়ায় তারা খুবই মনোযোগী। লেখাপড়ার পাশাপাশি নওশিন জাতীয় পর্যায়ে তৃতীয় ও সুলাইমান বিভাগীয় পর্যায়ে  তৃতীয় হওয়ায় গৌরব অর্জন করায় আমরা বেশ আনন্দিত। তিনি আরো বলেন, জাতীয় ও বিভাগীয় পর্যায়ের এ অর্জন  অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার ফসল। ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে  লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক, সাহিত্য, বিতর্ক, কুইজ সহ বিভিন্ন প্রতিযোগিতার অংশগ্রহণের জন্য আলাদাভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যাতে করে স্কুল ও এলাকার সুনাম অক্ষুন্ন রাখতে পারে।


Tag
আরও খবর