জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গোমস্তাপুরে ১লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ।

আজ মহান ১ লা মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। রবার্ট  ওয়েণ ৮ ঘন্টা কাজের দাবি পূরুণে স্লোগান ঠিক করেন। ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা বিনোদন এবং ৮ ঘন্টা বিশ্রাম। সেই দিনের সেই স্লোগান শ্রমিকদের এনে দিয়েছে তাদের নায্য দাবি। তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকে সারা বিশ্বে মে দিবস পালন করা হচ্ছে। শ্রমজীবী মানুষের আন্দোলনের গৌরবময় অধ্যায়কে স্মরণ করে  ১৯৮০ কাল থেকে প্রতিবছর ১ মে বিশ্বব্যাপী পালন করা হয় মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস। 

এবারের আন্তর্জাতিক শ্রমিক দিবসের প্রতিপাদ্য বিষয় "মালিক - শ্রমিক - ঐক্য করি - স্মার্ট বাংলাদেশ গড়ি "। 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখার যৌথ আয়োজনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করা হয়। বুধবার সকাল ৯ টায়  উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা টি বের হয়ে রহনপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রহনপুর বাজারে গিয়ে শেষ হয়। 

উপজেলা সমাজসেবা কর্মকর্তার নুরুল ইসলাম সহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, সম্পাদক সহ  অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটি উপলক্ষে অন্যান্য  সংগঠনের আয়োজনেও  উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক ভাবে পালন করা হয়।


Tag
আরও খবর