জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গোমস্তাপুরে পানির সেচ দেওয়া কে কেন্দ্র করে মারামারি আহত-২ একজনের অবস্থা আশঙ্কাজক।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জন্নাথপুর গ্রামাস্থ মাঠে গভীর নলকূপের পানি সেচ দেওয়া কে কেন্দ্র করে মারামারি আহত-২ একজনের অবস্থা আশঙ্কাজক রাজশাহী সরকারি মেডিকেল কলেজে চিকিৎসাধীন 


অভিযোগ সূত্রে জানা যায়, মোজাম্মেল হক লিখিত অভিযোগে বলেন, গত (২০ মার্চ)  রাত আনুমানিক ০২: ৩০ মিনিটে গোমস্তাপুর থানাধীন পার্বতীপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামস্থ মাঠে আমার নামীয় জমিতে সেচ দেওয়ার সময় জেম আলী(৩২) পিতা কালু সাং গোপিনাথপুর মাদ্রাসাপাড়া জোরপূর্বক তার জমিতে পানির লাইন ঘুরিয়ে নেয়। ওই সময় আমি বাধা দিয়ে আমার জমির পানির শেষ হওয়ার পর তাকে পানির লাইন ঘুরাতে বললে আমার উপরে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং অভিযোগ উল্লেখিত সকল বিবাদীদের ঘটনাস্থলে হাজির হয় এবং রাত অনুমান দুইটা ৪৫ মিনিটে (০১) কালু(৫৫) (০২) ভোদু (৪৫) (০৩) লালু(৫০) (০৪) জেম আলী(৩২) (০৫) জিয়াউর (৩৫) (০৬) হামেদ (৪৫) (০৭) আহসান(৩৮) (০৮) মিঠুন আলী,(২৬) সহ আরো অজ্ঞাতনামা ৪-৫ জন উপস্থিত হয়ে। উক্ত ঘটনার জের ধরে বিবাদীদের হাতে কোদাল, লাঠি, লাদনা মারমুখী আচরণ করে। ওই সময় আমার ভাতিজা সেলিম রেজা(২৫) আমাকে উদ্ধারের জন্য এগিয়ে আসলে কালুর হাতে থাকা কোদাল দিয়ে আমার ভাতিজাকে হত্যার উদ্দেশ্যে  মাথায় কোদালের উল্টো পাশ দিয়ে আঘাত করে, সে সময় তার মাথা কোদালের আঘাতে গুরুতর ভাবে আহত হয়। এ সময় হাত দিয়ে প্রতিহত করতে গেলে তার হাত ভেংগে যায় ও মাথায় গুরুতর আঘাত এবং ডান গাল কাটে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায়। ঐ সময় ভোদু ও লালু ভাতিজার কাছে থাকা একটি অ্যান্ড্রয়েড ফোন কেড়ে নেয়।ওই সময় আমি আমার ভাতিজাকে উদ্ধার করতে গেলে। ভোদু তার হাতে থাকা লাদনা দিয়ে আমার মাথা লক্ষ্য করে, আমার বুকে, মাথায়, ও বাম হাতের গর্দানে আঘাত করে লিলা ফুলা চিলা ও ব্যাথা বেদনা দায়ক জখম করে।তখন আমি ডাক চিৎকার করিলে বিবাদীরা আমাকে ও আমার ভাতিজাকে এলো পাথরে কিল ঘুষি লাথি মারতে থাকে। এবং গুরুতর  আহত করে,বিবাদীরা চলে যাওয়ার সময় আমাকে ও আমার ভাতিজাকে ও আমাদের পরিবারের লোকজনকে  প্রাণ নাসের হুমকি  প্রদান করে। আমার ভাতিজা অজ্ঞান হয়ে পড়লে স্থানীয় লোকজনের সহায়তায় আমার ভাতিজাকে   উদ্ধার করে নিয়ে এসে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে আমার ভাতিজাকে ও আমাকে প্রাথমিক চিকিৎসা শেষে আমার ভাতিজার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকেরা রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করে। 


গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান বিষয় টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


Tag
আরও খবর