জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত

কচুয়ার আওয়ামীগ মোঃ নেতা অলি উল্লাহ প্রধান (৪৩) ঢাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায়  নিহত হয়েছেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না আলাইহি রাজিওন। ঢাকায় কর্মস্থলে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় তিনি মর্মান্তিক সড়ক দূর্ঘটনার শিকার হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে জীবন যুদ্ধে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন।  

নিহত মোঃ অলি উল্লাহ প্রধান কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

জানাযায়,তিনি সোমবার রাত পৌনে ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে ওইদিন বেলা ১১ টায় ঢাকার (সাইনবোর্ড) সাদ্দাম মার্কেট এলাকায় মারাত্মকভাবে দূর্ঘটনায় আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই যমজ সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

মঙ্গলবার বাদ জোহর উপজেলার উত্তর পালাখাল খানেকা শরীফ মাঠে জানাজা শেষে মরহুমের লাশ নিজ গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

এসময় কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহজালাল প্রধান জালাল, ৪নং পালাখাল মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান মজুমদার, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফজলুল রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তালুকদার লিটনসহ কয়েক শতাধিক মুসল্লি তার জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Tag
আরও খবর