জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কচুয়ার মাঝিগাছা জামালিয়া বাজার ব্যাবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন! চাচা-ভাতিজার জয়লাভ

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে চাঁদপুরের কচুয়া উপজেলার মাঝিগাছা জামালিয়া বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন  অনুষ্ঠিত হয়েছে।

 গত ২৮ ই ফেব্রুয়ারী শনিবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যবসায়ীদের স্বতঃফুর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী  ১শ ৩৫ জন ভোটার সভাপতি ও সম্পাদক পদে তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট প্রদান করেন। দুটি পদের বিপরীতে ৭জন প্রার্থী তুমূল প্রতিদন্ধিতা করেন।

এ নির্বাচনে মাঝিগাছা জামালিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শামীম মিয়াজীর প্রচেষ্টায় তার বড় ভাই ৫৭ ভোট পেয়ে সভাপতি পদে মোঃ মোস্তফা কামাল মিয়াজী পূনরায় সভাপতি ও সর্বোচ্চ ৮৪ ভোট পেয়ে আপন ভাতিজা ইঞ্জিনিয়ার মোঃ সজিব মিয়াজী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এই নির্বাচন দীর্ঘ ৪০বছর পর চমক দেখালেন আপন চাচা-ভাতিজা।

 তাছাড়া, সভাপতি পদে অপর প্রতিদন্ধি প্রার্থী শাহজাহান চৌধুরী পেয়েছেন ৪১ ভোট ও মজিবুল হক মজনু পেয়েছেন ৩৩ ভোট এবং সাধারণ সম্পাদক পদে অপর নিকটতম প্রার্থী শাহজাহান খান পেয়েছেন ২৩ ভোট ও আবদুল মান্নান পেয়েছেন ১৫ ভোট।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন ফয়েজ আহমেদ প্রধান ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শহীদুল ইসলাম ভূইয়া, মহিউদ্দিন চৌধুরী, মোঃ হারুনুর রশিদ ও রবিউল করিম (রবি)। 

এদিকে নব-নির্বাচিত সভাপতি মোঃ মোস্তফা কামাল মিয়াজী ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী চাচা-ভাতিজা ইঞ্জিনিয়ার সজীব মিয়াজীর এ বিজয় 'কে ব্যবসায়ীদের বিজয় দাবী করে 

শিক্ষামন্ত্রী ডঃ আ ন ম এহসানুল হক মিলন ও কচুয়া উপজেলা উত্তর বিএনপি সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাজারের সাধারণ ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Tag
আরও খবর