জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নাসিরনগরে নৌকা ডুবিতে এক শিশু নিহত, অন্যজনের অবস্থা আশংকাজনক




ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে নৌকা ডুবিতে এক শিশুর নিহত  ও আরেক জনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।ঘটনাটি ঘটেছে ৭ জুন ২০২৩ রোজ বুধবার বেলা অনুমান  সোয়া তিনঘটিকার সময় নাসিরনগর উপজেলা সদরে খাদ্যগুদাম থেকে প্রায় তিনশ ফুট দুরে লঙ্গন নদীতে।

সরেজমি ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে গোয়ালনগরের তাপস দাসের একটি যাত্রীবাহী নৌকায় সত্তর আশিজন নারী পুরুষ ও শিশু নিয়ে গোয়াল নগরের উদ্দেশ্যে রওয়ানা করা মাত্রই রামপুর গ্রামের অন্য একটি নৌকা এসে যাত্রী বোঝাই নৌকাকে ধাক্কা মারার সাথে সাথেই নৌকাটি ঘটনাস্থলেই ডুবে যায়।এ সময় নৌকার ভেতরে থাকা যাত্রীরা লাফিয়ে নৌকা থেকে কোন ক্রমে জীবণ বাচায়।এ সময় নৌকার ভেতরে থাকা গোয়াল নগর গ্রামে রুহুল আমিনের দুই ছেলে জুমেল ২ ও এমদাদুল হক ৩ পানিতে ডুবে যায়।দর্শনার্থীরা তাৎক্ষনিক শিশু দুটিকে পানি থেকে তুলে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন শিশু দুটিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুমেলকে মৃত ঘোষনা করেন আর এমদাদুলকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।
পরে নাসিরনগর ফায়ার সার্ভিসের টিমলীডার মোঃ মোতাহার হোসেনের নেতৃত্বে লোকজন গিয়ে স্থানীয়দের সহযোগিতায় নৌকা ও নৌকার ভেতরে থাকা মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।

এ বিষয়ে মুঠোফোনে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাবিবুল্লাহ সরকারে সাথে কথা বলে জানতে চাইলে তিনি বলে এখনো কেউ মামলা নিয়ে আসেনি।কেউ মামলা করতে চাইলে আমরা মামলা নিতে প্রস্তুত আছি।

Tag
আরও খবর