বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মাদক সেবন করে রেলওয়ে স্টেশন এলাকায় মাতলামি করার অপরাধে চাঁন মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর)সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত চাঁন মিয়া উপজেলার সান্তাহার পৌর শহরের মালগুদাম এলাকার মৃত মংলা সরদারের ছেলে।
সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় মাদক সেবন করে মাতলামি করছিলেন চাঁন মিয়া। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করে তল্লশি করে। এসময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে আটক চাঁন মিয়াকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম আটক চাঁন মিয়াকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করেন।
২ ঘন্টা ১৫ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ২ মিনিট আগে
৬ দিন ২ ঘন্টা ৭ মিনিট আগে
১০ দিন ১ ঘন্টা ৪৬ মিনিট আগে
১১ দিন ২ ঘন্টা ২ মিনিট আগে
১১ দিন ২ ঘন্টা ৪ মিনিট আগে
১১ দিন ২৩ ঘন্টা ১৮ মিনিট আগে
১৪ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে