ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ার আদমদীঘি ইসলামী ব্যংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। রোববার (২৪ মে) বেলা ১১ টায় নওগাঁ-বগুড়া মহাসড়ক আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় প্রায় আধা ঘন্টা ব্যাপি এই মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধর চলাকালে বক্তব্য রাখেন, ইসলামী ব্যংক গ্রাহক আহসান হাবিব পল্টু, আব্দুল মান্নান, মির্জা আবুল কালাম আজাদ, নাসরিন বুলবুল, আহসান হাবিব তুহিন প্রমুখ।
মানববন্ধনে বক্তাগন বলেন, ইসলামী ব্যাংক ধ্বংসকারি এস আলম গ্রুপকে ব্যাংকে পুনরায় স্থাপন করার জন্য একটি মহল ষড়যন্ত্র করে চলেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ব্যাংকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করে গ্রাহকদের আস্থাভাজন ইসলামী ব্যাংক কে রক্ষা করার জন্য সরকারের নিকট জোড় দাবী জানাই।
৪ ঘন্টা ৪১ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ২৮ মিনিট আগে
৬ দিন ৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
১০ দিন ৪ ঘন্টা ১২ মিনিট আগে
১১ দিন ৪ ঘন্টা ২৮ মিনিট আগে
১১ দিন ৪ ঘন্টা ৩০ মিনিট আগে
১২ দিন ১ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৪ দিন ১৮ ঘন্টা ১৪ মিনিট আগে