জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত, চালক আটক

ছবি সংগৃহীত।

 বগুড়ার আদমদীঘিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যুরো বাংলাদেশ সান্তাহার শাখার ম্যানেজার আলমগীর হোসেন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১০ মে) দুপুরে আদমদীঘি উপজেলার বড়-আখিড়া আঞ্চলিক সড়কে বুশরা অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার ইসবপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে। তিনি এনজিও সংস্থা ব্যুরো বাংলাদেশ সান্তাহার শাখার ম্যানেজার ছিলেন বলে জানা গেছে।

এঘটনায় পুলিশ ট্রাক ড্রাইভার নওগাঁর বদলগাছী উপজেলার জগদিশপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আবু হাসান (৪৬) কে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা ১২ টার দিকে ব্যুরো বাংলাদেশ এনজিও সংস্থা সান্তাহার শাখার ম্যানেজার আলমগীর হোসেন তার হ্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে সান্তাহার শহর থেকে বাইপাস আঞ্চলিক সড়ক দিয়ে নওগাঁ-বগুড়া মহাসড়কের দিকে যাওয়ার পথে আদমদীঘির বড়-অখিড় রেলগেট পার হওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিলেন। এসময় সামনে মাল বোঝাই জয়পুরহাট-ড ১১-০০৬১ নম্বরের ট্রাকটি রেলগেট পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিকে ট্রাকটি গড়িয়ে আসার সময় পিছনে থাকা মোটরসাইকেলটি ট্রাকটির চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ব্যুরো বাংলাদেশ সান্তাহার শাখার ম্যানেজার আলমগীর হোসেন মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি থানায় নিয়ে যাওয়া হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, এঘটনায় আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর