জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আদমদীঘিতে ছাগল চুরি করে পালানোর সময় আটক ২

গ্রেফতারকৃত দুই জন।

বগুড়ার আদমদীঘিতে দিনের বেলা প্রবাসীর স্ত্রীর ছাগল চুরি করে পালানোর সময় জনতা দুই ছাগল চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছেন। গত সোমবার (২৭ এপ্রিল) বিকেলে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম-চাঁপাপুর সড়কের তারতা করিরডারা নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, বগুড়া সদরের নামুজা ভান্ডারিপাড়া এলাকার জাহাঙ্গীর প্রামানিকের ছেলে হৃদয় প্রামানিক (২২) ও একই এলাকার তসলিম উদ্দিনের ছেলে মোস্তাফিজার রহমান (২৮)।  

পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার তারতা গ্রামের প্রবাসী সাহিদুল ইসলামের স্ত্রী গত সোমবার বেলা সাড়ে ১১ টায় দিকে উপজেলার কুন্দগ্রাম ছাতুয়া পূর্বসিংড়া রাস্তার পাশে বাড়ির সামনে খলিয়ানে তার পালিত কালো রংয়ের একটি ছাগল ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখেন। বিকেল সাড়ে ৪ টার দিকে আকটকৃত দুই যুবক বেঁধে রাখা ছাগলটি কৌশলে বাঁধন খুলে তাদের সিএনজিতে তুলে চুরি করে আদমদীঘির কুন্দগ্রাম বাজারের দিকে পালায়। এসময় প্রবাসীর স্ত্রীর প্রতিবেশি ভাতিজা জিহাদ হোসেন টের পেয়ে চিৎকার করলে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে কুন্দগ্রাম-চাঁপাপুর সড়কের তারতা করিরডারা নামক স্থানে ছাগলসহ হৃদয় প্রামানিক ও মোস্তাফিজার রহমানকে আটক করে। পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আটক দুইজনসহ তাদের ব্যবহৃত সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসেন। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় রাতে ছাগলের মালিক বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

Tag
আরও খবর