নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধ বালু উত্তোলনের দায়ে আটক ০৫

গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর নৌ থানার অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪ জন এবং সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানার ১ জন সহ মোট ৫ জনকে আটক করা হয়েছে।
১০ জুন (শনিবার) সকাল ১১টায় সদর নৌ থানা সিরাজগঞ্জ সহ বগুড়া জেলার সারিয়াকান্দি থানাধীন কাজলা ইউনিয়নের বেনুপুর মৌজাস্থ যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানাধীন পলশিয়া এলাকার আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৮), সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানাধীন নাটুয়াপাড়া এলাকার মৃত শুকুর তরফদারের ছেলে রবিউল তরফদার (৪২), মোঃ আজিবরের ছেলে শাকিল খান (২১), আয়নাল হকের ছেলে রফিকুল ইসলাম ওরফে ওবাইদুল (২১) কে আটক করা হয়। 
এ সময় তাদের হেফাজত হতে বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ১০,০০০,০০ টাকা মূল্যের দৈর্ঘ্য অনুমান ৭৭ ফিট, প্রস্থ ১৫ ফিট একটি নাম বিহীন ড্রেজার মেশিন এবং আনুমানিক ১০,০০০,০০ টাকা মূল্যের দৈর্ঘ্য অনুমান ১১০ ফিট, প্রস্থ ২৫ ফিট একটি এমবি জোবাল কুয়েত নামক বাল্কহেড উদ্ধার পূর্বক একইদিন ১১:২৫ টায় জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করে আসামীদের বিরুদ্ধে এসআই (নিঃ) মাইদুল ইসলাম ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ এ এজাহার দায়ের করলে মামলা রুজু করা হয়।
অন্যদিকে, সারিয়াকান্দি থানার অফিসার ফোর্সের অভিযানে উপজেলার পাইকপাড়া (দিঘলকান্দি) এলাকার মৃত হামিদুর খলিফার ছেলে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী রতন খলিফা কে আটক করা হয় বলে নিশ্চিত করেন সারিয়াকান্দি থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম।

সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ এ এজাহার দায়ের করা হলে সেই এজাহার অনুযায়ী মামলা রুজু করা হয় এবং অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালু উত্তোলনের সরঞ্জামাদি সহ চার জন আসামীকে আটক করা হয়। একই সাথে সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানার একজনকে আটক করা হয়। আটককৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

Tag
আরও খবর