জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 

‎

‎চীনা বিনিয়োগ আকর্ষণ এবং দেশের অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে নতুন অগ্রগতির অংশ হিসেবে মোংলা পোর্ট অর্থনৈতিক অঞ্চলে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রতিষ্ঠা নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও চীন। একই সঙ্গে বাংলাদেশে নতুন করে শত শত মিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বিভিন্ন চীনা প্রতিষ্ঠান।

‎

‎বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের দিয়াওইউতাই স্টেট গেস্টহাউসে অনুষ্ঠিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনারে এ চুক্তি সই ও বিনিয়োগ আগ্রহের ঘোষণা আসে। যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), চীনে বাংলাদেশ দূতাবাস এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রোমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি)।

‎

‎সেমিনারে কয়েকটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে বাগেরহাটের মোংলা বন্দরের পাশে চীন-বাংলাদেশ মোংলা পোর্ট অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (সিসিইসিসি) সঙ্গে একটি চুক্তি সই ও বিনিময় করা হয়।

‎

‎বিডা জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের মন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি এবং চীনের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীরা অংশ নেন।

‎

‎প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বাংলাদেশকে উচ্চ আয়ের, রপ্তানিমুখী, শিল্পায়িত ও উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তর করাই সরকারের লক্ষ্য। তিনি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে দীর্ঘমেয়াদি অংশীদার হওয়ার আহ্বান জানান।

‎

‎অনুষ্ঠানে বাংলাদেশে কার্যরত চীনা বিনিয়োগকারীদের অংশগ্রহণে একটি ফায়ারসাইড আলোচনার আয়োজন করা হয়। এতে লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লিফেং ঝুয়াং (লিও) এবং কেএমকে গ্রুপের প্রতিনিধি উ ফুহং কেভিন বাংলাদেশে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরেন।

‎

‎


‎

‎

আরও খবর