শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

২০ বছর পর তিন খুনের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার



 চট্টগ্রামে ২০  বছর পর তিন খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব ৭। 

গ্রেফতার আবুল কালাম চৌধুরী (৭০) হাটহাজারী থানাধীন চারিয়া কাজী পাড়ার মৃত আব্দুল লতিফ চৌধুরীর ছেলে।

র‌্যাব জানিয়েছে, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত তিন সহোদর আবুল বশর, বাদশাহ ও কাশেম এর সঙ্গে আবুল কালাম চৌধুরীর দীর্ঘদিন ধরে ঝগড়া-বিবাদ চলে আসছিল। সেই সূত্র ধরে ২০০৩ সালের ২৬ মে সকাল ১১টার দিকে দোকানে চা খাওয়া অবস্থায় আবুল কালাম চৌধুরী ও তার সহযোগীরা কিরিচ- দা দিয়ে কুপিয়ে এবং গুলি করে চারিয়া কাজীপাড়ায় ওই তিন সহোদরকে নৃশংসভাবে হত্যা করে।

নিহতদের ভাই কাজী মফজল মাস্টার বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেন। মামলায় আবুল কালাম চৌধুরীসহ ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। পরবর্তীতে আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আসামি আবুল কালাম চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো.নুরুল আবছার জানান, দীর্ঘ ২০ বছর ধরে পলাতক তিন খুনের মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম চৌধুরী গ্রেফতার এড়াতে নগরের চান্দগাঁওয়ে একটি ভাড়া বাসায় আত্মগোপনে থাকার গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৭ এপ্রিল) দুপুর একটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে