আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক পরিবর্তন সিটিজেন চার্টারে পূর্ণাঙ্গ সেবার নিশ্চয়তা ২৫ কুড়িগ্রাম-১ সংসদ সদস্যর তত্বাবধানে যশোর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি অসুস্থ: হাসপাতালে ভর্তি সাতক্ষীরা কালিগঞ্জে ৩৩৬০ কেজি রাসায়নিকযুক্ত আম জব্দ ২৩ এপ্রিল সাতক্ষীরার পারকুমিরা গণহত্যা দিবস শ্রীমঙ্গলে নির্ভীক সাংবাদিক এহসান এর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি কয়রায় মানব পাচার ও যৌতুক দাবিসহ নানা অভিযোগ বিএনপির সামনে পাহাড়সম চ্যালেঞ্জ: ক্রাইসিস গ্রুপের সতর্কতা রায়পুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি আসমা শাহীন লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রীর তারেক রহমানের উলাশী আগমন উপলক্ষে বাগআঁচড়ায় প্রচার মিছিল ববিতে শিক্ষকদের আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা, পরীক্ষা নেয়ার দাবি রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি'র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে নির্মাণাধীন রাস্তার কাজ বন্ধ হওয়ায় জনদুর্ভোগ চরমে দুর্গাপুরে এসএসসি পরীক্ষা ২০২৬: সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন ভুয়া পরীক্ষার্থী শনাক্ত, মূল পরীক্ষার্থী বহিষ্কার

মুহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটিতে ফুল-ফ্রি স্কলারশিপ, ভিসাও বিনামূল্যে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-04-2023 03:52:04 am

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে আবুধাবির মুহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের প্রসিদ্ধ বিজ্ঞানী ও গবেষকদের অধীনে পড়াশোনা করার সুযোগ প্রদান করা হবে। আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল, ২০২৩। 


মুহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ২০১৯ সালে প্রতিষ্ঠিত একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়। এটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণাভিত্তিক কাজ করার জন্য প্রতিষ্ঠিত বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়। উক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে কম্পিউটার ভীষণ, মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বিষয়ে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ প্রদান করা হয়ে থাকে। 


সুযোগ-সুবিধা

* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে । 

* আবাসন-ব্যবস্থা ও স্বাস্থ্য-বিমা প্রদান করবে। 

* বিনামূল্যে ভিসা প্রদান করবে। 

* জীবনযাত্রার খরচ হিসেবে স্নাতকোত্তরে জন্য ৮০০ এবং পিএইচডির জন্য ১০০০ দিরহাম প্রদান। 

* আবেদনকারী যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ক্যাম্পাসের বাইরে থাকার জন্য অতিরিক্ত ৫০০০ দিরহাম দেওয়া হবে। 


আবেদনের যোগ্যতা

* স্নাতকোত্তরে আবেদনের জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং ৩.২ সিজিপিএ থাকতে হবে।

* পিএইচডি ডিগ্রির জন্য অবশ্যই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

* পিএইচডি ডিগ্রির জন্য স্নাতক ও স্নাতকোত্তরে উভয় শ্রেণিতেই ন্যূনতম সিজিপিএ ৩.২ থাকতে হবে।

* ইংরেজি ভাষার দক্ষ হতে হবে। আইইএলটিএস স্কোর ন্যূনতম ৬, ইএমস্যাট ইংরেজি স্কোর ন্যূনতম ১৫৫০, আইবিটি টোফেল স্কোর ন্যূনতম ৯০ থাকতে হবে।

* স্নাতকোত্তরে আবেদনের জন্য জিআরই স্কোর বাধ্যতামূলক নয়, তবে সেটা থাকলে ভালো মূল্যায়ন পাওয়া যাবে। শুধু স্নাতক করে পিএইচডিতে আবেদন করতে চাইলে জিআরই স্কোর বাধ্যতামূলক। এ ক্ষেত্রে ভারবাল রিজনিংয়ে ১৫০, কোয়ান্টিটিভ রিজনিং ১৫০ ও অ্যানালিটিক্যাল রাইটিংয়ে ৩.০০ থাকতে হবে।

* এন্ট্রি টেস্টে ভালো ফলাফল করতে হবে। 


প্রয়োজনীয় কাগজপত্র

* অনলাইন অ্যাপ্লিকেশন ফরম।

* পাসপোর্ট ও সিভি। 

* সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ছবি। 

* ৮০০ শব্দের স্টেটমেন্ট অব পারপাস। 

* ন্যূনতম দুটি রেকমেন্ডেশন লেটার। 

* কাজের অভিজ্ঞতা।

* রিসার্চ পাবলিকেশন।

* এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ। 


আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে।  


অবেদন করতে ক্লিক করুন : https://apply.mbzuai.ac.ae/OnlineApplication


বিস্তারিত জানতে ক্লিক করুন : https://mbzuai.ac.ae/study/admission-process/


আরও খবর