ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

ঝিনাইগাতীতে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের সরকারী খাস জমি উদ্ধার

শেরপুর জেলার ঝিনাইগাতীতে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের সরকারী খাস জমি উদ্ধার করা হয়েছে। ভূমি অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ আসাদ আলী গংরা অবৈধভাবে উল্লেখিত মৌজার জমিগুলো দখল করে বিভিন্ন লোকের কাছে ইজারা দিয়ে মাছ চাষ করে আসছে। ভূমি অফিস থেকে বারবার তাগদা দেওয়া সত্ত্বেও অবৈধ দখলকারীরা দখল ছাড়েনি। ৫ এপ্রিল ২০২৩ বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর এর নেতৃত্বে ভূমি অফিসের একটি অভিযানিক দল গৌরীপুর ইউনিয়নের বনগাঁও মৌজায় মোট ১১ কাঠা সরকারী খাস জমি (শ্রেণি- পুকুর) অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করেছে। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। এসময় ভূমি অফিসের সার্ভেয়ার মামুন মিয়া, তৌজি সাইদুর রহমানসহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও থানার এসআই ফরিদ উদ্দিন, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর ওই সময় উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বলেন, বন্দোবস্ত গ্রহণ ব্যতীত খাস জমি কারো দখলে রাখার সুযোগ নেই। অবৈধভাবে খাস জমি দখলে রাখা এবং স্থাপনা নির্মাণ করা আইনত অপরাধ। তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন। এছাড়া ‘ক’ তফসিলভুক্ত জমি নিয়মতান্ত্রিক উপায়ে লীজ গ্রহণের সুযোগ রয়েছে। লীজের শর্ত মেনে নিয়মিত লীজ মানি পরিশোধ করে ‘ক’ তফসিলভুক্ত সম্পত্তি দখলে রাখা যাবে।

আরও খবর







deshchitro-6af597d310290-121126044123.webp
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

৭ ঘন্টা ২৩ মিনিট আগে