চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণ ও যুবদের ক্ষমতায়নে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও বিশেষ সভা অনুষ্ঠিত। লাখাইয়ে পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত। ‎কুতুবদিয়ায় পুকুরে ডুবে ৭ বছর বয়সী শিশুর মৃত্যু কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বাস মিনিট্রাক সংঘর্ষ জয়পুরহাটে ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম নামের এক এনজিও কর্মীর মৃত্যু রায়পুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ স্থানীয়দের লালপুরের ৩নং চংধুপইল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের প্রতিযোগিতা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি

কোথাও কোথাও আগুন জ্বললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-04-2023 07:20:59 am

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার ২৯ ঘণ্টারও বেশি পার হয়েছে। এখনও জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেছেন, এখনও মাঝে মাঝেই আগুন জ্বলতে দেখা যাচ্ছে, তবে নিয়ন্ত্রণে রয়েছে।


বুধবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে বঙ্গবাজারে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আরও বলেন, ‘মঙ্গলবার সারাদিন, সারারাত আমরা কাজ করেছি। এখনও প্রত্যেকটি পয়েন্টে আমাদের ফায়ার ফাইটাররা কাজ করছে। আগুন এখনও আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, একটি নির্দিষ্ট পর্যায়ে রয়েছে।’


তিনি আরও বলেন, ‘এতো পরিমাণ বেশি পরিমাণ মালামাল গাদাগাদি করে রাখা যে সেগুলো বের করতে কষ্ট হচ্ছে। অনেক কর্মী ক্লান্ত হয়ে পড়ছেন। ফলে আমাদেরকে পরিবর্তন করে দিতে হচ্ছে এবং কাজ করতে সময় লাগছে।


তিনি জানান, এনেক্সকো টাওয়ারের মালামাল সরানো হচ্ছে। এখনও মাঝে মাঝে কোথাও কোথাও দেখা যাচ্ছে আগুন। মালামাল রাখার কোনো ব্যবস্থাও নেই। ফলে কিছুটা বেগ পেতে হচ্ছে।


মালামাল সম্পূর্ণ বের করতে পারলেই আগুন সম্পূর্ণ নির্বাপণ করা যাবে বলেও জানান তিনি।


ফায়ার সার্ভিসের সদস্যদের আহত হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের আটজন সদস্য আহত হন। তাদের দুইজন এখনও শঙ্কা মুক্ত নয়।’ এসময় সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি।

আরও খবর


6a10892e16591-220526104950.webp
শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই

১ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে