শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

নিবন্ধন পেলো বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনার্স সোসাইটি

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন সনদ পেলো কক্সবাজারের বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনার’স সোসাইটি নামের একটি মানবিক সংগঠন।

৪ এপ্রিল কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আবদু সালাম সিকদার স্বাক্ষরিত নিবন্ধন সনদটি সংগঠনের সদস্যদের হাতে হস্তান্তর করা হয়। যার নিবন্ধন নং যুঃউঃঅ/ সদর/০৯২।

সনদ পত্রে উল্লেখ করা হয়েছে বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনার’স সোসাইটি, ঈদগাঁও, প্রধান সড়ক, ঈদগাঁও, সদর, কক্সবাজারকে যুব সংগঠন (নিবন্ধন এবং পরিচালনা) আইন ২০১৫ এর ৪ এবং যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালনা) বিধিমালা, ২০১৭ এর বিধি ৩(৪) এর অধীন নিবন্ধন সনদ প্রদান করা হয়েছে।

এদিকে সরকারি ভাবে সনদ পাওয়ায় সংগঠনটির সদস্যরা শুকরিয়া জ্ঞাপন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

জানা যায়, গত ২০১৭ সালের ১৭ জুন ২৫ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করেন তারা৷ পর্যায়ক্রমে শতাধিক সদস্য নিয়ে সমাজের দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা করেছেন। তারা আরো জানান, সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে প্রায় ৯ হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করে রোগীদের পাশে ছিল। ৫০ টির মতো রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প, ১২ টি মেডিকেল ক্যাম্প( ফ্রি চিকিৎসা) কোরআন শরিফ বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, বন্য দুর্গত মানুষের পাশে শুকনা খাবার বিতরণ করেন। তাছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং এর বিরুদ্ধে গণসচেতনতা মূলক কর্মসূচি পালন করেন। বৃক্ষ রোপণসহ নানাভাবে বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডে জড়িত ছিল সংগঠনটি।


আরও খবর
6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১১ ঘন্টা ২৮ মিনিট আগে