ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

সোনাইমুড়ীে ভুয়া ডাক্তারের এক লক্ষ টাকা জরিমানা


নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় সার্টিফিকেট বিহীন চিকিৎসা করার দায়ে আব্দুর রহমান (২৪) নামে এক ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ৪ এপ্রিল দুপুরে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আইছাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন।


দণ্ডপ্রাপ্ত আব্দুর রহমান ওই ইউনিয়নের আইছাপাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আবদুর রহমান দীর্ঘদিন এলাকায় অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক ও ভেটেনারি চিকিৎসা দিয়ে আসছে। কোনো প্রকার সার্টিফিকেট ছাড়া একই ব্যক্তি একাধিক চিকিৎসা দিয়ে প্রতারণা করে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় এবং অভিযুক্ত ব্যক্তি তার অভিযোগ স্বীকার করায় এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাকে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিএমডিসির রেজিস্ট্রেশন সনদ ছাড়া চিকিৎসা দেওয়ার অভিযোগ পাওয়া যায় আব্দুর রহমানের বিরুদ্ধে। এমনকি অভিযানকালে তা প্রমাণিত হয় এবং তার চেম্বারে মেয়াদোত্তীর্ণ বেশ কিছু ওষুধও পাওয়া যায়। পরে তাকে বিধি অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুর রহমান এবং সোনাইমুড়ী থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।

আরও খবর