ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

সাতক্ষীরার সুন্দরনে মৌসুমে মধু আহরণ শুরু

সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়ে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে আজ থেকে মধু আহরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। শনিবার ( ১ এপ্রিল) সকালে বনবিভাগ মধু আহরণ মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহাম্মাদ মহসীন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কান্তি।


বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি ও সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) ইকবাল হোসেন চৌধুরী ।


উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে ১ হাজার ৫০ কুইন্টাল মধু ও ২৬৫ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কুইন্টাল (১০০ কেজি) মধুর জন্য সরকারকে ১ হাজার ৫শ টাকা এবং মোমের জন্য ২ হাজার টাকা রাজস্ব দিতে হবে।


সাতক্ষীরা রেঞ্জের আওতায় মৌয়ালরা সুন্দরবনের পুষ্পকাটি, নোটাবেকী, দোবেকি ও কাচিকাটা এলাকায় মধু আহরণ করতে পারবেন।


উদ্বোধনী অনুষ্ঠানে ১৭৫ জন মৌয়ালকে আনুষ্ঠানিকভাবে মধু আহরণের অনুমতি দেওয়া হয়।প্রতিবছরের মত পহেলা এপ্রিল থেকে চলবে আগামী ৩০ জুন পর্যন্ত মধু আহরণ।


বুড়িগোয়ালিনীর হাসান সরদার, গোলাম মোস্তফা, রবিউল ইসলাম, হাসান গাজীসহ আরও মৌয়ালীরা বলেন, বর্তমানে সুন্দরবনে বনদস্যু না থাকায় নির্বিঘ্নে মধু আহরণ করা যাবে।


পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী জানান, সুন্দরবনে নির্বিঘ্নে মধু আহরণের জন্য বনবিভাগের টহল জোরদার করা হয়েছে। তাছাড়া বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষার জন্য মৌয়ালদের পরামর্শ দেওয়া হয়েছে।



আরও খবর







deshchitro-6af597d310290-121126044123.webp
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

৬ ঘন্টা ৫১ মিনিট আগে