শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

অনিয়ম তদন্তে ধীরতা; বহাল তবিয়ত শিক্ষা অফিসার গুলশান

 উখিয়ায় উপজেলা শিক্ষা অফিসার গুলশান আক্তারের বিরুদ্ধে নানা অনিয়মের তদন্ত সম্পন্ন হওয়ার ১২দিন অতিবাহিত হলেও প্রস্তুত হয়নি তদন্ত প্রতিবেদন। যার ফলে বহালতবিয়ত অনিয়ম কার্যক্রম চালিয়ে যাচ্ছেন অভিযুক্ত এই শিক্ষা অফিসার।


এদিকে তদন্ত কার্যক্রমের ধীরতা নিয়ে অভিযোগকারীদের কেউ কেউ সংশয় প্রকাশ করলেও অভিযোগকারী ও সাংবাদিক নেতা জসিম আজাদ তদন্ত শতভাগ সুষ্ঠু হবে বলে আশা করেছেন।


তিনি বলেন, তদন্ত কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনসুর আলী চৌধুরী ডিপার্টমেন্টের ভাবমূর্তি রক্ষার স্বার্থে নিশ্চয় নিরপেক্ষভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন। তিনি এবিষয়ে আমাদের আশ্বস্তও করেছেন। তবে তদন্ত কার্যক্রমের ধীরতা কখনো শুভ লক্ষণ নয় সেদিকেও আমরা সর্তক দৃষ্টি রেখেছি।


তদন্ত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে তদন্ত কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনসুর আলী চৌধুরী বলেন, তদন্ত প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এখনো চূড়ান্ত করতে পারিনি। দাপ্তরিক বিভিন্ন কাজের চাপে একটু সময় হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এই তদন্ত প্রতিবেদনের কাজ শেষ করবো।


উল্লেখ্য যে, গত ২২ মার্চ সকালে উখিয়া উপজেলা শিক্ষা অফিসে তদন্ত কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনসুর আলী চৌধুরী ও সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিনয় চাকমা এ তদন্ত কার্যক্রম সম্পন্ন করেন। দীর্ঘ সাড়ে ৩ ঘন্টা ধরে এ তদন্ত কার্যক্রম চলছিল।


এর আগে উখিয়ায় উপজেলা শিক্ষা অফিসার গুলশান আক্তারের বিরুদ্ধে জৈষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতি দেওয়া, বিধি লঙ্ঘন করে প্রেষণে পাঠোনো, স্বেচ্ছাচারীতা, অশালীন ব্যবহারসহ নানা অভিযোগে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর অভিযোগ করেছিলেন উপজেলা শিক্ষা অফিসারের অধীনস্থ কয়েকজন শিক্ষক ও সাংবাদিক জসিম আজাদ।


ওই অভিযোগের প্রেক্ষিতে গত ২৭ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের বিভাগীয় উপ পরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম এই তদন্তের নির্দেশ দিয়েছিলেন।


অবশ্য, প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের বিভাগীয় উপ পরিচালক ড. মোঃ শফিকুল ইসলামের প্রেরিত চিঠিতে পত্র প্রাপ্তির ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া নির্দেশনা ছিলো।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১৩ ঘন্টা ৪১ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে