নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

কলাগাছের সুতা দিয়ে বোনা হলো ‘কলাবতী’ শাড়ি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-04-2023 05:50:36 am

কলাগাছ এখন আর ফেলনা কিছু নয়। বান্দরবানে কলাগাছের সুতা দিয়ে বানানো হলো শাড়ি। এই অসম্ভব কাজটি সম্ভব করেছেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজীর অনুরোধে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাঝেরগাঁও গ্রামের রাধাবতী দেবী। প্রথম চেষ্টাতেই তিনি সফল হয়েছেন। বাংলাদেশের বান্দরবানে কলাগাছের সুতায় তৈরি এটি প্রথম শাড়ি। মাত্র আট দিনে তৈরি করে তাক লাগিয়ে দেওয়া শাড়িটির নাম দেওয়া হয়েছে কলাবতী শাড়ি।


গতকাল রবিবার বিকাল ৩টায় বান্দরবান জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী জানান, ফল দেওয়ার পর পরিত্যক্ত কলাগাছের আঁশ থেকে সুতা তৈরির উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে কলাগাছের সুতায় ব্যাগ, ঝুঁড়ি, ফুলদানি, কলমদানি, ফাইল ফোল্ডার, শোবিজ ও বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করা হয়। এসব জিনিসপত্র তৈরিতে পাহাড়ের ৪০০ নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়। তৈরি করা জিনিষগুলো ব্র্যান্ডিং বান্দরবানের মাধ্যমে স্থানীয় হাটবাজার ও পর্যটকদের মধ্যে বিক্রি করা হয়। এ প্রকল্পের বড় সফলতা কলাগাছের সুতায় শাড়ি তৈরি। এটি বাংলাদেশের তৈরি প্রথম শাড়ি। শাড়িটির নাম দেওয়া হয়েছে কলাবতী শাড়ি। এটি একটি চ্যালেঞ্জ ছিল এবং সফল হয়েছি। পাহাড়ের নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং ব্র্যান্ডিং বান্দরবানের জন্য এ উদ্যোগ নেওয়া হয়। জেলা প্রশাসকের নেওয়া একটি পাইলট প্রকল্প এটি। বান্দরবান শহরের কালাঘাটা মণিপুরী পল্লিতে প্রথম এই শাড়িটি তৈরি করেছেন রাধাবতী দেবী।


বান্দরবান জেলা প্রশাসক বলেন, কলাগাছের সুতা থেকে শাড়ি তৈরি হওয়ায় তাঁত শিল্পে নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। এখন এটিকে বাণিজ্যিক করতে গবেষণা ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন। তিনি আরো বলেন, প্রথম তৈরি হওয়া শাড়িটি প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে প্রদান করা হবে।


রাধাবতী দেবী বলেন, বান্দরবান জেলা প্রশাসক তাকে শাড়ি বানানোর জন্য নিয়ে যান। আগে কখনোই  বাংলাদেশে কলাগাছের সুতা থেকে শাড়ি তৈরি হয়েছে এমনটি শোনা যায়নি। তবে ভারতে কলাগাছের সুতা থেকে শাড়ি তৈরি হয়। প্রথমে ভয় পেয়েছিলাম। এখন ভালো লাগছে। আমিই প্রথম কলাগাছের সুতা দিয়ে শাড়ি তৈরি করেছি। প্রথম দিকে আঁশ থেকে সুতা তৈরি করা, সুতাগুলো প্রক্রিয়াকরণ করতে সময় লেগেছে আট দিন। শাড়ির কাপড় বুনতে লেগেছে সাত দিন। তবে আগামীতে সব জিনিসপত্র ঠিকঠাক থাকলে এক দিনেই একসঙ্গে মেশিনে তিনটি শাড়ি তৈরি করা যাবে। সাধারণ একটি শাড়ি বুনতে ৫০০ গ্রাম সুতা লাগলেও কলাগাছের আঁশের সুতায় প্রথম শাড়িটি বুনতে এক কেজির মতো সুতা লেগেছে। একটি শাড়ি তৈরিতে খরচ পড়েছে সাড়ে তিন হাজার টাকার মতো। যখন আরো কম সময়ে এই শাড়ি বানানো যাবে তখন উৎপাদন খরচ আরো অনেক কমে আসবে।


বান্দরবান জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী বলেন, আমাদের একটি দীর্ঘ যাত্রা সফল হলো। তিনি বলেন, একটি কলাগাছ দিয়ে ২০০ গ্রাম সুতা হয়। সেই হিসেবে পাঁচটি কলাগাছ থেকে এক কেজি সুতা হয়। কলাগাছের সুতা দিয়ে শাড়ি বানানোর ফলে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব। প্রকল্প বাস্তবায়নে সহযোগী বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইং সাইং উ বলেন, পাহাড়ের নারীদের কর্মসংস্থান ও দারিদ্র্য নিরসনে কলাগাছের সুতায় শাড়ি তৈরি ছিল এ প্রকল্পের বড় সফলতা। গুণমান ঠিক রেখে শিল্পটি সম্প্রসারণ করা গেলে পার্বত্য অঞ্চলে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে। অর্থনৈতিকভাবে সচ্ছলতা ফিরবে তিন পার্বত্য জেলায়।


সংবাদ সম্মেলনে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লুত্ফর রহমান, কলাবতী শাড়ি তৈরির প্রশিক্ষক রাধাবতী দেবী, শিক্ষক সাইং সাইং উ ও মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী।

আরও খবর