শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হবে ‘কলাবতী শাড়ি’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-04-2023 09:55:07 pm


দেশে প্রথমবারের মতো কলাগাছের আঁশ থেকে তৈরি ‘কলাবতী শাড়ি’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে। গতকাল রোববার (২ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।


তিনি বলেন, ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে কলাগাছের তন্তু থেকে হস্তজাতশিল্প তৈরির জন্য পাইলট প্রকল্প শুরু হয়। প্রথম পর্যায়ে অফিস আদালত বা সভা সেমিনারে ব্যবহারের জন্য ফোল্ডার, ঝুড়ি, শতরঞ্জি, কলমদানি, পাঁচ তারকা হোটেলের ঘরের ভেতর পরার জন্য জুতাসহ বিভিন্ন পণ্য তৈরি হতো কলাগাছের তন্তু দিয়ে।


পরবর্তীতে মৌলভীবাজার থেকে তাঁত যন্ত্র ও রাধাবতী নামে এক প্রশিক্ষককে বান্দরবানে নিয়ে এসে শুরু হয় এক শাড়ি তৈরির কাজ। তার ১৫ দিনের পরিশ্রমে কলাগাছের আঁশ থেকে তৈরি হয় দেশের প্রথম শাড়ি ‘কলাবতী’।


জেলা প্রশাসক আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তারই অনুপ্রেরণায় আমরা বান্দরবানে নারীদের স্বাবলম্বী করতে একটি প্রকল্পের মাধ্যমে কলাগাছের তন্তু থেকে নানা হস্তশিল্প তৈরি করতে সক্ষম হয়েছি। তাই সবার প্রচেষ্টায় কলাগাছের তন্তু থেকে তৈরি বাংলাদেশের প্রথম শাড়িটি আমরা বান্দরবানবাসী প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চাই।


তিনি আরও বলেন, গত ৩০ মার্চ বান্দরবান ডিসির ফেসবুক থেকে দেশে আর কেউ কলাগাছের সুতা থেকে শাড়ি বানিয়েছেন কিনা জানতে ছবিসহ একটি পোস্ট করা হয়। এতে আসা মন্তব্য থেকে জানা যায়, দেশে কেউ এখন পর্যন্ত এমন শাড়ি তৈরি করেননি। তবে ভারতের আগ্রা, মধ্যপ্রদেশসহ বিভিন্ন জায়গায় এ শাড়ি দেখেছেন বলে অনেকেই জানিয়েছেন। সে দিক থেকে এখন পর্যন্ত বলা যায়, রাধাবতী দেবী যে শাড়িটি বানিয়েছেন, তা দেশে প্রথম কলাগাছের সুতার তৈরি শাড়ি।


বান্দরবান পার্বত্য জেলার নারীদের উন্নয়নের পথ আরও সুগম করতে প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে এ প্রকল্পের কার্যক্রম চালু করার আশা ব্যক্ত করেন জেলা প্রশাসক।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শেখ আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস, প্রবীর বিশ্বাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরী, তাঁত শিল্পী ও প্রশিক্ষক রাধাবতী দেবী, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাইং সাইং উ নিনি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক প্রমুখ।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১৩ ঘন্টা ৪২ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১৭ ঘন্টা ৩৫ মিনিট আগে