ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

মাঠে দন্ডায়মান বোরো ধানের সার্বিক অবস্থা ও কর্তন পরিস্থিতি বিষয়ে মতবিনিময় সভা

মাঠে দন্ডায়মান বোরো ধানের সার্বিক অবস্থা ও কর্তন পরিস্থিতি বিষয়ে মতবিনিময় সভা


 আজ ০২ এপ্রিল, ২০২৩ তারিখ দুপুর ১২.০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাঠে দন্ডায়মান বোরো ধানের সার্বিক অবস্থা ও কর্তন পরিস্থিতি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জনাব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা প্রশাসক, সুনামগঞ্জ। এসময় জনাব বিমল চন্দ্র সোম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জ এর সঞ্চালনায় সকল উপজেলা কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় জুম প্লাটফর্মে উপজেলা নির্বাহী অফিসারগণ সংযুক্ত ছিলেন। উল্লেখ্য, সুনামগঞ্জ জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২,২২,৩০০ হেক্টর। অর্জন হয়েছে ২,২২,৭৯৫ হেক্টর। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪৯৫ হেক্টর বেশি। এই মুহূর্তে মাঠে বোরো ধানের স্থর বুটিং, দুধ অবস্থা এবং দানা অবস্থায় আছে। আগামী ১৫ এপ্রিল থেকে পুরোপুরিভাবে বোরো ধান কর্তন শুরু হবে। মাঠে বর্তমানে ফসলের অবস্থা ভালো। বিভিন্ন উপজেলায় ভর্তুকির আওতায় ৬৬৫টি সচল কম্বাইন হারভেস্টার আছে। তাছাড়া এ মাসের মধ্যে আরও কিছু কম্বাইন হারভেস্টার ভর্তুকির মাধ্যমে বিতরণ করা হবে। বোরো ধান কর্তনে সুনামগঞ্জ জেলায় শ্রমিকের কোন সংকট হবে না। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফসল পাওয়া যাবে বলে আশা করা যায়।

আরও খবর







deshchitro-6af597d310290-121126044123.webp
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

৬ ঘন্টা ৩৯ মিনিট আগে