ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে ২০০ অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র রমজান উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০০ অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে উন্নত মানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার (১ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে ও যুক্তরাজ্যের সামাজিক সংগঠন আল-খায়ের ফাউন্ডেশন এর সহযোগিতায় প্রতিবন্ধী ও অতি দরিদ্র ২০০ পরিবারের মাঝে উন্নত মানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 


ইফতার সামগ্রীর মাঝে ছিল সয়াবিন তেল, ছোলা, গুড়া দুধ, আটা, ময়দা, চিনি, মসুর ডাল, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, খেজুর ও ১৫ কেজি করে চাল।


উন্নত মানের এসব ইফতার সামগ্রী হাতে পেয়ে আনন্দে আত্মহারা হতদরিদ্র পরিবারগুলো। তারা এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন ও আল-খায়ের ফাউন্ডেশন এর প্রতি।


ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র পরিবার গুলোর হাতে ইফতার সামগ্রীর প্যাকেট তুলে দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন।


এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান,  জনসাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, আল-খায়ের ফাউন্ডেশন এর এডমিন অফিসার হাসনাত রহমান ও হেড অব মিডিয়া' শাহরিয়ার হাবিব প্রমুখ।

আরও খবর







deshchitro-6af597d310290-121126044123.webp
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

৬ ঘন্টা ৩৮ মিনিট আগে