নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

বৈমানিকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিমান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-04-2023 01:03:14 pm

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে এক প্রবাসীর মৃত্যুর ঘটনায় বৈমানিকের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। এ কারণে ওই বৈমানিকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিমান।


শনিবার (১ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।


সূত্র জানায়, গত বুধবার (২৯ মার্চ) বৈমানিক দিলদার আহমেদ তোফায়েলকে একটি চিঠি দিয়েছে বিমান কর্তৃপক্ষ। চিঠিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।


বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (প্রশাসন) মো. ছিদ্দিকুর রহমান স্বাক্ষরিতে চিঠিতে বলা হয়, গত ১৫ জানুয়ারি জেদ্দা থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৬ ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন দিলদার আহমেদ তোফায়েল। ফ্লাইটটি টেকঅফের পর সৌদি প্রবাসী যাত্রী কবীর আহমেদ অসুস্থ বোধ করেন। কেবিন ইনচার্জ বিষয়টি পাইলট ইন কমান্ড হিসেবে দিলদার আহমেদকে বিষয়টি অবহিত করেন। দিলদার আহমেদ ফ্লাইটে কোনো চিকিৎসক আছেন কি না মাইক্রোফোনে জানতে চান। এরপর ককপিট ত্যাগ করে বিশ্রাম নেওয়ার জন্য বাংকে চলে যান। নিয়মানুযায়ী সিঙ্গেল সেট ফ্লাইটে বাংকে বিশ্রাম নেওয়া নিয়মবহির্ভূত।


ক্যাপ্টেনের অনুপস্থিতিতে ফ্লাইটে পর্যবেক্ষক হিসেবে থাকা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) ফ্লাইট অপারেশনস ইন্সপেক্টর ক্যাপ্টেন ফরিদুজ্জামান ক্যাপ্টেনের আসনে বসেন, যা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী একজন লাইসেন্সহীন বৈমানিক পারেন না।


চিঠিতে আরও বলা হয়, অসুস্থ যাত্রীর কথা জানার পরও ক্যাপ্টেন দিলদার আহমেদ ককপিট ত্যাগ করে বিশ্রাম নিতে বাংকে চলে যান। তবে ফ্লাইটে উপস্থিত যাত্রী ডা. এ বি এম হারুন অসুস্থ যাত্রীকে দেখেন এবং অবস্থা ক্রমান্বয়ে খারাপ হওয়ায় কাছাকাছি কোনো বিমানবন্দরে অবতরণের পরামর্শ দেন। কিন্তু দিলদার আহমেদের অনুপস্থিতিতে ক্যাপ্টেন ফরিদুজ্জামান কাছাকাছি কোনো বিমানবন্দরে অবতরণ না করে ফ্লাইটটি সরাসরি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করান, যা প্রাপ্ত তথ্য অনুযায়ী সঠিক সিদ্ধান্ত ছিল না। ফ্লাইট অবতরণের পর দিলদার আহমেদ অসুস্থ যাত্রীকে রেখেই উড়োজাহাজ ত্যাগ করেন।


এসব বিধিবহির্ভূত কর্মকাণ্ড বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী (চাকরি) প্রবিধানমালা, ১৯৭৯-এর ৫৫ ধারা অনুযায়ী অসদাচরণের শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ বলে চিঠিতে বলা হয়। এ অবস্থায় ক্যাপ্টেন দিলদার আহমেদ তোফায়েলের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা চিঠি পাওয়ার ৯৬ ঘণ্টার মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়।


অন্যথায় বিধি মোতাবেক দিলদার আহমেদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার হবে বলে উল্লেখ করে বিমান প্রশাসন। কবীর আহমেদ ১৯৯৬ সাল থেকে সৌদি আরবে কাজ করতেন।


খোঁজ নিয়ে জানা যায়, গত ১৫ জানুয়ারির ফ্লাইটটি ঢাকায় অবতরণের আগেই জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলিফট ব্যবস্থা রাখা ও মেডিকেল সাপোর্টের জন্য ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জানানো হয়। ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে ১৬ জানুয়ারি বাংলাদেশ সময় আনুমানিক বেলা ১১টার দিকে।


উড়োজাহাজটি অবতরণের পর বিমানবন্দরে ১৪ নম্বর বে-তে থামার জায়গা দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে অ্যাম্বুলিফট ও অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় কবীর আহমেদকে নামাতে দেরি হয়। প্রায় ৪০ মিনিট পর উড়োজাহাজ থেকে কবীর আহমেদকে নামিয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পর থেকে চুক্তিভিত্তিক ক্যাপ্টেন দিলদার আহমেদ তোফায়েলকে আর কোনো ফ্লাইট দেওয়া হয়নি বলে বিমান কর্মকর্তারা জানান।

আরও খবর