শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

রামগড় বালিকা বিদ্যালয়ের বিরুদ্ধে অপপ্রচারে অবৈধ কোচিং সেন্টার জড়িত


পার্বত্য চট্টগ্রামে নারী শিক্ষার প্রথম বিদ্যাপীঠ খাগড়াছড়ির রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করতে স্থানীয় কিছু অবৈধ কোচিং সেন্টার সংশ্লিষ্টরা পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্কুলটির পরিচালনা পর্ষদ। শনিবার(১ এপ্রিল) স্কুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।


সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে কোভিডকালীন সময়ের ক্ষতি পোষিয়ে নিতে এবং রোজা ও এসএসসি পরীক্ষার দীর্ঘ বন্ধের সময় ছাত্রীদের লেখা পড়া চলমান রাখতে অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে অস্টম ও দশম শ্রেণীর ছাত্রীদের বিশেষ ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের জারীকৃত কোচিং নীতিমালা অনুসরণ করেই বিশেষ ক্লাসের এ সিদ্ধান্ত নেন স্কুল পরিচালনা পর্ষদ। কিন্তু 


সম্প্রতি সামাজিক যোগাাযোগ মাধ্যম ফেসবুকে রোমানা ইসলাম নামে স্কুলের ভুয়া ছাত্রী পরিচয়ে খোলা ফেক আইডি থেকে বিদ্যালয় সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে অপপ্রচার চালায়। একইভাবে একটি দুষ্টুচক্র ফেক আইডির মাধ্যমে স্পর্শকাতর ধর্মীয় ইস্যূ নিয়ে বানোয়াট তথ্য প্রচার করে স্কুলের ভাবমূর্তি নস্ট এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টির অপচেস্টা চালায়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, অবৈধভাবে পরিচালিত স্থানীয় কিছু ভূঁইফোর কোচিং সেন্টার বাণিজ্যিকহীন মানসিকতা চরিতার্থ করতে প্রাচীন এ শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসব মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এতে আরও অভিযোগ করা হয়, কোন কোন অবৈধ কোচিং সেন্টার প্রশ্ন ফাঁসসহ নানা অনৈতিক কর্মকান্ডের সাথেও জড়িত। স্কুল পরিচালনা পর্ষদেরর সভাপতি ও রামগড় উপজেলা


চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, অবৈধ কোচিং সেন্টারগুলোর ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সমন্বয় করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, স্কুল নিয়ে মিথ্যা অপপ্রচারকারী ফেসবুকের সেই ফেক আইডির বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপও নেয়া হবে।


সদ্য নিয়োগপ্রাপ্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদা বলেন, রোমনা ইসলাম নামে নবম শ্রেণির ছাত্রী পরিচয়ে যে আইডি থেকে এই বিভ্রান্ত ছড়ানো হয়েছে নবম শ্রেণীতে এ নামে কোন ছাত্রী নেই। আমার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট। সংবাদ সম্মেলনে স্কুল পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ ছাড়াও সকল শিক্ষক- শিক্ষিকা উপস্থিত ছিলেন।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১৩ ঘন্টা ৪২ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১৭ ঘন্টা ৩৫ মিনিট আগে