শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

ঝিনাইগাতীতে এক সপ্তাহের ইফতার সামগ্রী পেলেন দুই শতাধিক পরিবার

শেরপুরের ঝিনাইগাতীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করেছে ‘ভয়েস অব ঝিনাইগাতী’ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন। ১ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার থানা রোড এলাকায় এসব উপহার সামগ্রী তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল কবীর। এসব উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন যুব রেড ক্রিসেন্টের ঝিনাইগাতী উপজেলা শাখা। জানা যায়, আমেরিকার নিউজার্সিতে একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় উপজেলার দুই শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, মুড়ি, চিনি, খেজুর। এ প্যাকেজে যে খাদ্য সামগ্রী রয়েছে, তা পাঁচ সদস্যের একটি পরিবারের এক সপ্তাহ ইফতার করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজক সংগঠন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন থানার ওসি (তদন্ত) মো. আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. আব্দুস সামাদ। 

এসময় আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ও যুব রেড ক্রিসেন্ট ঝিনাইগাতীর সহকারী দলনেতা মো. সোহেল রানা, সোহেল, বিভাগীয় প্রধান (জনসংযোগ ও পরিকল্পনা) মেহেদী হাসান রাব্বী, বিভাগীয় উপপ্রধান (সেবা ও স্বাস্থ্য) রাসেল রানা, বিভাগীয় উপপ্রধান (প্রশিক্ষণ) রাকিবুল হাসান নয়ন, বিভাগীয় উপপ্রধান (বন্ধুত্ব) মো. সোবাহান মিয়া প্রমুখ। ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির বলেন, ধনী-গরিব সবার জন্য রোজা পালন ফরজ। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সবাই উপোস থাকতে হয় পবিত্র রমজান মাসে। পরে ইফতারির সময় কারও ইফতারিতে বাহারি আয়োজন থাকে, কেউ ইফতার করেন একঢোক পানি গিলে। অথচ এটা কাম্য নয়। সামর্থ্যবানদের উচিত অসহায়-গরিবদের পাশে দাঁড়ানো। সাধ্যমতো তাদের সহযোগিতা করা, ইফতার ও সেহরিতে ভালো কিছু খাওয়ার সুযোগ করে দেওয়া। সেই ধারণা থেকে এবার দুই শতাধিক পরিবারের জন্য এক সপ্তাহ ইফতার করতে পারবেন এমন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, গরিবের প্রতি সমবেদনা, তাদের পাশে দাঁড়ানো, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যদিও কেবল রমজান মাসের সঙ্গে সম্পর্ক নয়, তবুও রহমতের মাসে সবাই যেন সুন্দরভাবে ইবাদত-বন্দেগি করতে পারে, সেহরি ও ইফতারে তৃপ্তিসহ খেতে পারে, সে জন্য বিত্তবানদের সাধ্যমতো সহযোগিতা কামনা করেছেন তিনি। 

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১৩ ঘন্টা ৪২ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১৭ ঘন্টা ৩৫ মিনিট আগে