টপসয়েল কাটা নীরব এক পরিবেশ বিপর্যয় ইউথ লিডালশীপ সামিটে যোগ দিতে অস্ট্রেলিয়া গেলেন অ্যাডভোকেট নাজমুল হাসান নোয়াখালীর বেগমগঞ্জে তিন ইট ভাটাকে অর্থদন্ড আগামী প্রজন্ম সম্ভাবনা নাকি সংকটের অশনি সংকেত? কাজী এহসানুল হক জিহাদ আমার কলম কখনো বিক্রি করবো না : শ্রীমঙ্গলের ইউএনও জিয়াউর রহমান, গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ঝিনাইগাতীতে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোনা মাঠে সোনার ফসল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-04-2023 06:57:12 am

সিডর আর আইলার মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ক্ষত কাটিয়ে উঠতে শুরু করেছেন সুন্দরবনের কোলঘেঁষা উপকূলীয় উপজেলা কয়রার মানুষ। লবণাক্ত জমিতে সোনার ফসল ফলাচ্ছেন তারা। লবণাক্ত কয়রা উপজেলার দিগন্ত জুড়ে মিষ্টি আলু, তরমুজ আর সূর্যমুখী চাষ করে স্বাবলম্বী হয়ে উঠছেন উপকূলের সহস্রাধিক মানুষ। উৎপাদিত ফসলের সঠিক দাম পেলে চাষিরা আরও বেশি জমিতে চাষাবাদ শুরু করবেন বলে মন্তব্য কৃষি বিভাগের।


খুলনা জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, লবণাক্ততাকে জয় করতে কয়রা উপজেলার লবণাক্ত জমিতে ফসল উৎপাদনের প্রকল্প গ্রহণ করে কৃষি অধিদপ্তর। ‘ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন” প্রকল্পের মাধ্যমে কয়রার একশ হেক্টরের বেশি পতিত জমিতে চাষ করা হয় মিষ্টি আলু, তরমুজ আর সূর্যমুখী। নোনা জমিতে সোনার ফসল ফলাতে কৃষি কর্মকর্তাদের সহায়তা নিয়ে কাজ করতে এগিয়ে আসেন সহস্রাধিক কৃষাণ-কৃষাণিও।


কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের নাকশা গ্রামের কৃষাণি ব্রতিরানী বলেন, জেলা ও উপজেলা কৃষি অফিসের সহায়তায় ৪ বিঘা জমিতে সূর্যমুখী ও ১০ বিঘা জমিতে মিষ্টি আলু রোপণ করেছি। প্রতি বিঘায় ১১০ মণের বেশি আলু উৎপাদিত হবে বলে আশা করছি। প্রতি কেজি আলু ৬ টাকার বেশি দরে বিক্রি হয়। এতে এক বিঘা জমিতে ২০ হাজার টাকার মতো লাভ হবে। দাম বেশি হলে ৫০ হাজার টাকার বেশি লাভ হতো।


মৌখালী এলাকার কৃষক আল আমিন সানা বলেন, গত বছর লিজ নিয়ে তিন বিঘা জমিতে তরমুজ চাষ করেছিলাম। তাতে ভালোই ফলন পেয়েছি। কিন্তু সময় পেরিয়ে যাওয়ায় তেমন লাভ করতে পারেননি। এবছরও তরমুজ চাষ করেছি। ফলন ভালো হয়েছে। বিঘা প্রতি ২০ মণের বেশি তরমুজ উৎপাদন হবে বলে আশা করছি।


চণ্ডিপুর গ্রামের মেঘনাথ ঢালী বলেন, প্রকল্পের আওতায় পাকিজা জাতের তরমুজ চাষ করেছি। কৃষি অফিস থেকে এ বিষয়ে সব ধরনের সহযোগিতা দিচ্ছে। এরইমধ্যে তরমজু গাছে ফল আসতে শুরু করেছে।


তিনি বলেন, লবণাক্ত মাটিতে উৎপাদিত তরমুজ খুব স্বাদের হয়ে থাকে। আকারে একটু ছোট হলেও তা তৃপ্তি সহকারে খাওয়া যায়। কোনো প্রাকৃতিক দুর্যোগ আঘাত না হানলে এবার তরমুজ ভালো লাভ হবে।


জেলা কৃষি অফিসের অতিরিক্ত উপপরিচালক (শষ্য) মো. মোসাদ্দেক হোসেন বলেন, উপকূলীয় উপজেলার মধ্যে কয়রা অন্যতম। ঘূর্ণিঝড় সিডর আর জলোচ্ছ্বাস আইলার আঘাতসহ বিভিন্ন দুর্যোগে জর্জরিত একটি উপজেলা। এখানকার মাটি অতিরিক্ত লবণাক্ত। সেই লবণাক্ত জমিতে কৃষকরা সোনার ফসল উৎপাদন করছেন। এটা একটা ভালো বিষয়। এখানকার কৃষকদের অনেক আগে থেকেই সহায়তা করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সার, বীজ, কীটনাশক প্রদানসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়ে কৃষকদের সঙ্গে কাজ করছেন কৃষি কর্মকর্তারা।


তিনি বলেন, কৃষি অধিদপ্তরের ‘ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন’ প্রকল্পের আওতায় বর্তমানে এই উপজেলার কৃষকদের পতিত জমিসহ চাষযোগ্য সব জমি চাষাবাদের আওতায় আনার কাজ চলছে। এরই অংশ হিসেবে মিষ্টি আলু, তরমুজ, তেল জাতীয় ফসল সূর্যমুখীর চাষ করে এখানকার কৃষকরা সফলতার মুখ দেখছেন। সঠিক দাম পেলে কৃষকরা আরও বেশি চাষাবাদে আগ্রহী হবেন বলে মন্তব্য করেন তিনি।

আরও খবর







69e61e08025a1-200426063728.webp
৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

২ দিন ১১ ঘন্টা ২৫ মিনিট আগে