শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

উখিয়ায় গভীর রাতে মাটি কাটতে গিয়ে ৩ রোহিঙ্গার মৃত্যু, ৫ জনের বিরুদ্ধে মামলা

 কক্সবাজারের উখিয়ায় সরকারি সংরক্ষিত পাহাড় অবৈধভাবে কাটতে গিয়ে মাটি চাপা পড়ে তিন রোহিঙ্গা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


গতকাল বুধবার (২৯ মার্চ) ভোর ৪টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের মুহুরীপাড়ায় আবদুল মান্নান প্রকাশ টুনা মিস্ত্রি ও নেছার আহমদের ভোগদখলীয় সরকারি জমিতে পাহাড় কাটার সময় এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায় উখিয়া ফায়ার সার্ভিসের একটি টিম। দীর্ঘ চেষ্টার পর তিনজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।


নিহতরা হচ্ছে উখিয়ার কুতুপালং ১/ইস্ট ক্যাম্পের বি/১ ব্লকের মৃত মোঃ ওয়ারেসের পুত্র সৈয়দ আকবর (২০), ডব্লিউ /১ ক্যাম্পের সি/১৪ ব্লকের মৃত আবদুল মতলবের পুত্র জাহিদ হোসেন (২৪) ও ১৭ নম্বর ক্যাম্পের এইচ/১০৭ নম্বর ব্লকের সুলতান আহাম্মদের পুত্র নুর কবির (২৭)।


এদিকে, পাহাড় কাটার সময় তিনজন নিহতের ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও, উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, মুহুরীপাড়া এলাকার নেছার আহমদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিল একদল রোহিঙ্গা শ্রমিক। মাটি কাটার এক পর্যায়ে উপরে থাকা নেছার আহমেদের বাড়ির আঙ্গিনা অংশের পাহাড় ধসে পড়লে কর্মরত তিন শ্রমিক মাটিতে চাপা পড়ে।


স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন রাত হলেই অনেক রোহিঙ্গার আগমন ঘটে। আবদুল মান্নান প্রকাশ টনা ও নেছার আহমদ গভীর রাত ও ভোরে রোহিঙ্গা শ্রমিক দিয়ে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে বিশাল পাহাড় কেটে শীলের ছড়া এলাকার মৃত আবুল বলির ছেলে ভুলু সওদাগর ও নুর মোহাম্মদ বলি এবং মাছকারিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে নুরুল ইসলাম ডাম্পার যোগে মাটি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। আর এসব কাজে প্রত্যক্ষ-পরোক্ষ মদদ দিয়ে যাচ্ছে ভিলেজার ও হেডম্যান। ইতিপূর্বে এই জায়গায় হতাহতের ঘটনা ঘটে ছিল। সেটি ধামাচাপা দেওয়া হয়।


স্থানীয়রা জানায়, রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা বেষ্টনী ও এপিবিএন পুলিশ থাকার পরেও লোকালয়ে চলে আসছে রোহিঙ্গারা। যারা এসব রোহিঙ্গাদের কম মজুরিতে কাজ করিয়ে নেওয়ার সাথে জড়িত ও পাহাড় এবং মাটি খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানায় তারা।


ঘটনাস্থলে কান্নারত ছৈয়দ আকবরের মা রাবেয়া বসরী জানান, গতকাল কাজের সন্ধানে নিজের ছেলেকে পাঠিয়েছিলেন তিনি।


উখিয়া ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স-এর স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানান, দুইজনের মরদেহ সকাল ৯টার দিকে উদ্ধার করা হয়। পরে দুপুর ১২টার দিকে যন্ত্রপাতি ব্যবহার করে ছৈয়দ আকবরের মরদেহ উদ্ধার করা হয়েছে।


ঘটনার ব্যাপারে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী সত্যতা নিশ্চিত করে জানান, মুহুরী পাড়া এলাকায় পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে তিনজন নিহত হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।


উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, সরকারি পাহাড় নিধনের অভিযোগ ছিলো আবদুল মান্নান প্রকাশ টনা মিস্ত্রি ও নেছার আহমেদসহ সিন্ডিকেটের বিরুদ্ধে। তাদের ৫ জনের নামে বিগত দিনেও মামলা দায়ের করেছিলো বনবিভাগ। যার মামলা নং ২৫/উখি অব ২০২২-২৩।


আর পাহাড় কর্তনের দায়ে মামলা দায়ের করা ৫ জন হলেন, মুহুরী পাড়া এলাকার বাসিন্দা আবদুল মান্নান প্রকাশ টনা মিস্ত্রি ও নেছার আহমদ, মাছকারিয়া এলাকার নুরুল ইসলাম প্রকাশ নুরু মাঝি, শীলের ছড়া এলাকার আবদুল জব্বার প্রকাশ ভুলু এবং নুর মোহাম্মদ বলী। এরপরেও ক্ষান্ত হয়নি তারা। রাতের আঁধারে আবারও তাদের অপকর্ম করতে গিয়ে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে যায়।


এ ঘটনায় জড়িত ৫ জনের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ২৬/উখি অব ২০২২-২৩।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১৮ ঘন্টা ২৮ মিনিট আগে