শেরপুরের শ্রীবরদীতে কারিতাসের মর্যাদাপুর্ন ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আয়োজনে দেশী মুরগি ও হাস পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ বৃহস্পতিবার বাবেলাকোনা কারিতাস অফিস হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ পরিচালানা করেন, উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা জাহিদ সম্রাট। এসময় উপস্থিত ছিলেন, কারিতাস শ্রীবরদী উপজেলা সমন্বয়কারী সত্যজিত মৃ, প্রশিক্ষণে হাঁস ও মুরগীর বিভিন্ন জাত পরিচিতি, হাস ও মুরগীর বাসস্থান নির্বাচন, হাস ও মুরগীর খ্যাদ্য, হাস ও মুরগীর রোগবালাই ব্যবস্থাপনা ও ভ্যাকসিন সিডিউল বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে সিএসপি (প্রাণি) ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
২০ ঘন্টা ৪৫ মিনিট আগে
২১ ঘন্টা ২৯ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ৬ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ৪০ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ৩৩ মিনিট আগে