শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

সাড়ে ছয়শ কোটি টাকা ছাড়ালো লেনদেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-03-2023 10:46:45 am

ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন ২০২৩ এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন সংক্রান্ত গুঞ্জনের ভিত্তিতে বৃহস্পতিবার শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। ‘শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমায় বন্ডে বিনিয়োগকে অন্তর্ভুক্ত করা হবে না এবং ক্রয়মূল্যে ব্যাংকের বিনিয়োগ হিসাব করা হবে' এমন বিধান রেখে খসড়া আইন অনুমোদন হয়েছে বলে গুঞ্জন উঠেছে।


বৃহস্পতিবার (৩০ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়ে সাড়ে ছয়শ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে ৬ মার্চের পর বাজারটিতে সর্বোচ্চ লেনদেন হলো। একই সঙ্গে দাম কমার তুলনায় দাম বাড়ার তালিকায় দ্বিগুণ প্রতিষ্ঠান নাম লিখিয়েছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তালিকায় অধিক সংখ্যক প্রতিষ্ঠান স্থান করে নিয়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। পাশাপাশি বেড়েছে মূল্যসূচক।


ডিএসইতে মূল্যসূচক ও লেনদেন বাড়লেও গত কয়েকদিনের মতো আজও ক্রেতা সংকট দেখা যায়। ক্রেতা সংকটে পড়ে অর্ধেকের বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম ফ্লোর প্রাইসে (সর্বনিম্ন দাম) আটকে থাকে। লেনদেনের পুরো সময়ে ছিল এম চিত্র।


ক্রেতা সংকটে পড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে নতুন করে আরও একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম ফ্লোর প্রাইসে এসে ঠেকেছে। এতে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম ফ্লোর প্রাইসে আটকে থাকে।


এমন বিপুল সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম ফ্লোর প্রাইসে আটকে থাকার দিনে ডিএসইতে ৭৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লেখাতে পেরেছে। বিপরীতে দাম কমেছে ৪৫টির এবং ১৯৫টির দাম অপরিবর্তিত রয়েছে।


এতে দিনের লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২০৬ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ আগের দিনের তুলনায় এক পয়েন্ট বেড়ে এক হাজার ৩৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় দুই পয়েন্ট বেড়ে দুই হাজার ২০৯ পয়েন্টে অবস্থান করছে।


এদিকে দুইশ কোটি টাকার ঘরে নেমে যাওয়া ডিএসই’র লেনদেন বেড়ে সাড়ে ছয়শ কোটি টাকা ছাড়িয়ে গেছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৬৬৬ কোটি ৮৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৮২ কোটি ৬৮ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ২৮৪ কোটি ১৫ লাখ টাকা।


এই লেনদেন বাড়াতে সব থেকে বেশি ভূমিকা রেখেছে জেমিনি সি ফুডের শেয়ার। টাকার অঙ্কে কোম্পানিটির ৪৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইউনিক হোটেলের ৪১ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং।


এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং করপোরেশন, সি পার্ল বিচ রিসোর্ট, আমরা নেটওয়ার্ক, এডিএন টেলিকম, রূপালী লাইফ ইনস্যুরেন্স এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।


অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন অংশ নেওয়া ১২৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৩টির এবং ৬০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৯৬ কোটি ১১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫ কোটি ১৪ লাখ টাকা।

আরও খবর


6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

২৫ দিন ৭ ঘন্টা ৪৩ মিনিট আগে


6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

২৬ দিন ১৮ ঘন্টা ৩৮ মিনিট আগে





6a68d2da670f9-280726100338.webp
বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার

৩৮ দিন ২১ ঘন্টা ৫ মিনিট আগে