চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

মামুনুর রশীদের মন্তব্যে একাত্ম হয়ে ডিরেক্টরস গিল্ডের প্রতিবাদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-03-2023 09:21:54 am

নাট্যজন ও অভিনেতা মামুনুর রশীদের সম্প্রতি একটি অনুষ্ঠানের বক্তব্য নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা হচ্ছে। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেছেন, ‘আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি। সেখান থেকে হিরো আলমের মতো একটা লোকের উত্থান হয়েছে। যে উত্থান কুরুচি, কুশিক্ষা ও অপসংস্কৃতির উত্থান। এই উত্থান কীভাবে রোধ করা যাবে, এটা যেমন রাজনৈতিক সমস্যা, তেমনি আমাদের সাংস্কৃতিক সমস্যাও।’


মামুনুর রশীদের পক্ষ নিয়ে সরব হয়েছে টিভি নাট্যনির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ’। সংগঠনটির পক্ষ থেকে বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে তাদের সংগঠনের ফেসবুক পেজে একটি বিবৃতি দেওয়া হয়েছে।


এ বিবৃতির শিরোনামে লেখা রয়েছে, ‘প্রণতি অগ্রজ সুবোধ আপনার সাথে’। তারপর বিবৃতিতে লেখা আছে, সংস্কৃতির বাতিঘর মামুনুর রশীদ যে রুচির দুর্ভিক্ষের কথা বলেছেন তা যে কতটা প্রকট এবং কতটা ভয়ংকর পর্যায়ে পৌঁছেছে তা বুঝতেই পারা যেতনা সোস্যাল মিডিয়ায় আমাদের সংস্কৃতির বাতিঘরকে হেয় করবার যে রুচিহীন উল্লাস চলছে তা না দেখলে। বোঝাই যেত না আমরা কী পরিমাণ রুচির দুর্ভিক্ষের মধ্যে নিমজ্জিত আছি!


বিবৃতিতে আরও লেখা আছে, দীর্ঘ ছয় দশক ধরে আমাদের সংস্কৃতি চর্চায় নিবেদিত ও পরীক্ষিত লড়াকু মানুষ শ্রদ্ধেয় মামুনুর রশীদকে হেয় করবার প্রচেষ্টার মধ্যে দিয়ে এটা পরিস্কার যে সুস্থ বাঙালি সংস্কৃতিচর্চা ও বিকাশে সারা দেশের সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে সুস্থ সাংস্কৃতিক বোধসম্পন্ন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানবিক বোধ সম্পন্ন সৃজনশীল বাংলাদেশ গড়ে তুলবার সংস্কৃতিকর্মীদের যে লড়াই চলছে, সেই দীর্ঘ দিনের লড়াই এবং লক্ষ্যকে ব্যহত করবার সুপরিকল্পিত অপপ্রচার ও অপচেষ্টা এটা।


সুস্থ রুচি গড়ে তুলতে, সুস্থ সংস্কৃতির চর্চা বেগবান করতে প্রগতিশীল সকলকে হাতে হাত রেখে এই অপচেষ্টা রুখে দিতে সতর্ক ও সজাগ থাকতে আহ্বান জানাচ্ছে সকল নির্মাতা।


এদিকে বিষয়টি নিয়ে সরব হয়েছে নাটকের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’। সংগঠনটির পক্ষ থেকে বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় একটি বিবৃতি দেওয়া হয়েছে। সংগঠনটির সদস্য-নেতাদের অনেকেই একই বিবৃতি পোস্ট করেছেন। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, অভিনেত্রী তানভীন সুইটি, নাজনিন হাসান চুমকি, ঊর্মিলা শ্রাবন্তী কর, গোলাম ফরিদা ছন্দা প্রমুখ।

আরও খবর


6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৩৪ দিন ৯ ঘন্টা ৩০ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৩৯ দিন ১৮ ঘন্টা ১৯ মিনিট আগে