মধুপুরে অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান আশাশুনি-শামনগরের ত্রি মোহনায় প্রস্তাবিত থ্রি-নোজ ব্রীজের স্থান পরিদর্শন : স্বপ্নের পথে আরো এক ধাপ এগিয়ে! দুর্বৃত্তদের হামলায় নিহত জুয়েলের বাড়িতে সাবেক ছাত্রনেতা মামুন মানবিক উদ্যোগের অংশ হিসেবে শেরপুর জেলা কারাগারে বন্দিদের জন্য হারমোনিয়াম, তবলা ও সেলাই মেশিন প্রদান ঝিনাইগাতীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত: সম্মাননা পেলেন স্বাস্থ্যকর্মীরা বাঘায় চুরি হওয়া ট্রাক পাবনার ভাঙুরা উদ্ধার বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদন্ড একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ চর আমখাওয়া ইউনিয়ন কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন: সভাপতি মনিরুজ্জামান (মনি) ও সম্পাদক আবু বক্কর সিদ্দিক নারীর অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন - মঈন খান তরুণরা হবে কাম্য জনসংখ্যা তৈরির মূল স্বপ্নদ্রষ্টা জয়পুরহাটে আন্তঃজেলা চোর চক্রের ১ সদস্য গ্রেপ্তার, ইজিবাইক উদ্ধার লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা এবং নগদ টাকা সহ নারী মাদক কারবারি গ্রেফতার। বাঁশখালীতে বন্যা কবলিত মানুষের কাছে ছুটে আসলেন,প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিশাল জনসভা চৌদ্দগ্রাম ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৩ বোতল বিদেশি মদ সহ ১জন গ্রেফতার বরিশালে ১০০ পিস ইয়াবাসহ দুই সতীন আটক মধুপুরে শুরু হলো ডিসি গোল্ডকাপ

গ্যাস-বিদ্যুৎ বিল না দিলে সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-03-2023 08:50:19 am

গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধ না করলে সরকারি কিংবা বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) প্রকাশনা ‘এমপাওয়ারিং বাংলাদেশ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তথ্যটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।


এসময় জ্বালানি তেলের দামের বিষয়ে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, ‘আন্তর্জাতিক বাজারে যদি জ্বালানি তেলের দাম ধারাবাহিকভাবে কমতির দিকে থাকে, তাহলে দেশের বাজারেও সমন্বয় হবে।’ জ্বালানি খাতে ডলার সংকট কাটিয়ে উঠা হচ্ছে বলেও জানান তিনি।


জ্বালানির দামের ওপরই বিদ্যুতের দাম নির্ভর করে জানিয়ে তিনি আরও বলেন, ‘এ দাম অনেকটাই নির্ভর করে আন্তর্জাতিক বাজারের স্থিতিশীলতার ওপর। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সারা পৃথিবীতেই অস্থিরতা তৈরি করছে। আন্তর্জাতিক বাজারে যতক্ষণ পর্যন্ত স্থিতিশীলতা না আসে, ততক্ষণ বিদ্যুতের দামের বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তবে নিম্ন আয়ের মানুষের ওপর যাতে অভিঘাত না হয়, সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। বাজেটেও ভর্তুকি দেওয়া হচ্ছে।’

আরও খবর





deshchitro-6a524e4617c45-110726080806.webp
মধুপুরে শুরু হলো ডিসি গোল্ডকাপ

২৩ ঘন্টা ১৭ মিনিট আগে