শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

লাখাইয়ে বোরোধানের বাম্পার ফলনে রঙ্গিন স্বপ্ন বুনছেন কৃষকগোষ্ঠী।


লাখাইয়ে বোরোর আবাদ ও ফলন বৃদ্ধির লক্ষ্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে পরামর্শ ও পরিদর্শন জোরদার। বোরোধানের বাম্পার ফলনের সম্ভাবনা। 

  ধান চাষের উপর নির্ভর করেই লাখাই উপজেলার কৃষকদের  জীবন - জীবিকা চলছে যুগ যুগ ধরে।বিশেষ করে বোরোধান চাষাবাদ বর্তমানে বহুলাংশে বেড়ে চলছে।  কৃষি বিভাগের হিসেব মতে  চলতি বোরো মৌসুমে উপজেলায় ১১১৭৪ হেক্টর জমিতে রেকর্ড পরিমান বোরো ধান চাষ হয়েছে যা গত বছরের চেয়ে বেশি। উপজেলায় বোরোধান এর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে প্রায়  ৫৭৯৮২ মেট্টিক টন । আর ক'দিন পরেই শুরু হবে হাওরে বোরো ধান কাটার ধুম। প্রথমে পর্যায়ে কাটা হবে ব্রি ধান -২৮ ও হাইব্রিড জাতের ধান। পর্যায়ক্রমে অন্যান্য জাত। সবুজ ধানের ক্ষেতে পরিচর্যায় কৃষকগণ ব্যস্ত সময় পার করছে। থেমে নেই কৃষি বিভাগের কর্মতৎপরতা। ধান ক্ষেতে নিবিড় পরিচর্যা, নিরবচ্ছিন্ন সেচ ব্যাবস্থাপনা ও রোগ বালাই দমনে কৃষকদের নিয়মিতভাবে পরামর্শ সেবা দিয়ে যাচ্ছে লাখাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।


উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্যের পরামর্শ ও উদ্ভোদ্ধকরনে লাখাই ইউনিয়নে ধান আবাদের পাশাপাশি  ভুট্টা চাষে ঘটেছে নিরব বিপ্লব। তেমনি প্রকৃতির উপর ভরসা করেই কৃষকরা কৃষি বিভাগের পরামর্শে ধান ফসলের পরিচর্যায় থেমে নেই। কৃষি বিভাগ বরাবরের মতই রোগ প্রবণ জাত হওয়ায় ব্রি ধান- ২৮ চাষে কৃষকদের নিরুৎসাহিত করে আসছে। কিন্তু হাওরের কিছু নিন্মাঞ্চলের জমিতে আগাম বন্যার হাত থেকে রক্ষা পেতে ও এর চাল সুস্বাদু হওয়ায় কৃষক নিজ উদ্যোগে এ জাত চাষ করে আসছে। ফলশ্রুতিতে কিছু ব্রি ধান -২৮ এর জমিতে ব্লাস্ট হয়ে ধানে চিটা হতে দেখা গেলেও উপজেলার বোরো উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে সমস্যা হবেনা বলে কৃষি বিভাগ আশাবাদী । বিরাজমান  বৈরী আবহাওয়ায় রাতে ঠান্ডা, দিনে গরম ও সকালে কুয়াশার কারণে ব্রি ধান ২৮ এর জমিতে ব্লাস্ট রোগ প্রতিরোধ ও দমনে করনীয় সম্পর্কে কৃষকদের জন্য উপজেলা কৃষি অফিস বিভিন্ন প্রচারনার মাধ্যমে নানা উদ্যোগ হাতে নিয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তারা এ আবহাওয়ায় ধানের জমিতে ৭ দিন পর পর ২-৩ বার ছত্রাকনাশক ট্রুপার/ নাটিভো স্প্রে করার পরামর্শ দিচ্ছেন, লিফলেট বিতরণ করছেন।

উপজেলার বোরো ধানের উৎপাদন স্বাভাবিক রাখতে হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক মোঃ নূরে আলম সিদ্দিকীর নির্দেশনায় উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ ও কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাকিল খন্দকার নিয়মিত মাঠ পরিদর্শন করছেন এবং প্রয়োজনীয় পরামর্শ-দিকনির্দেশনা দিচ্ছেন। উপসহকারী কৃষি কর্মকর্তারা ও কৃষকদের বিরামহীন পরামর্শ দিচ্ছেন।


সম্প্রতি হবিগঞ্জের বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ মামুনুর রশিদ ও তাঁর টিম সহ লাখাই উপজেলা কৃষি অফিস এর অফিসারবৃন্দ হাওরে ধানের রোগ-বালাই পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ও উপস্থিত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।


কোনরকম বড় প্রাকৃতিক দূর্যোগ না হলে এ বছর লাখাইতে বাম্পার ফলন আশা করছে কৃষককূল।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১৮ ঘন্টা ২৯ মিনিট আগে