জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

নেত্রকোণার অসহায়, এতিম ও হতদরিদ্রের সাথে রোটারিয়ান নাজমুল হাসান এর ইফতার মাহফিল

আব্দুর রহমান ঈশান - রিপোর্টার

প্রকাশের সময়: 28-03-2023 02:48:05 pm

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও তারেক রহমানের নির্দেশে অসহায়, এতিম ও হতদরিদ্রের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমূল ইউনিয়নের গোপালপুর গ্রামে মঙ্গলবার অন্তত ২শতাধিক এতিম,অসহায় হতদরিদ্র ও এলাকার সাধারণ মানুষকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল করেন নেত্রকোনা ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব ও নেত্রকোনা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা রোটারিয়ান নাজমুল হাসান। 


ইফতার মাহফিলে যোগ দয়ে নাজমুল হাসান বলেন, এই অবৈধ সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতায় থেকে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। বাজারে দ্রব্যমূলের উর্ধগতির কারণে সাধারণ মানুষ রমজান মাসে সীমাহীন কষ্টে সিয়াম পালন করছে, অথচ বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল তখন এই অস্থির অবস্থা ছিল না, তখন সাধারণ মানুষ স্বস্তির নিশ্বাস ফেলতে পারতো। এসময় নাজমুল হাসান সকলের কাছে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা করেন ও তারেক রহমানের নেতৃত্বে সকলকে দেশরক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। 


 এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 

আরও খবর